ভিয়েনা ১০:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
অনুমোদন পেল টাঙ্গাইলের তিন সেতু, বদলে যাওয়ার অপেক্ষায় পশ্চিমাঞ্চলের যোগাযোগব্যবস্থা চরফ্যাশনের বালুচরে সাম্মাম চাষে সফল নুরু, ৫০ হাজারে আয় ২ লাখ টাকা শরীয়াহ অনুযায়ী রাষ্ট্র পরিচালনাই ইসলামী আন্দোলনের মূল লক্ষ্য: চরমোনাই পীর শৈলকুপায় মহাসড়ক প্রকল্পে ৩২ স্থাপনা উচ্ছেদ, নিলামে বিক্রি ৪ লাখ টাকায় ঝিনাইদহে প্রাক্তন স্বামীর ইটের আঘাতে নারী নিহত ঝিনাইদহে শীতার্তদের জন্য জেলা প্রশাসনের কাছে ৫০০ কম্বল দিল আশা বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর কুয়েতের মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলার দাবি ইরানের চরফ্যাশনে গাছবোঝাই গাড়ি উল্টে চাপা পড়ে চালকের মৃত্যু লালমোহনে অজ্ঞাত গাড়ির ধাক্কায় প্রাণ গেল ৮০ বছরের বৃদ্ধার

মনপুরার মেঘনা নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৪৬:০৯ অপরাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪
  • ৮৯ সময় দেখুন

ভোলা প্রতিনিধি: ভোলার মনপুরার মেঘনা নদী থেকে এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (০৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮ টায় উপজেলার ১নং মনপুরা ইউনিয়নের কাউয়ারটেক সংলগ্ন পূর্ব পাশের মেঘনা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।

লাশটি দেখতে শত শত মানুষ ভিড় জমায়। স্থানীয়রা লাশটি নদীতে ভাসতে দেখে গ্রাম পুলিশকে খবর দেয়। পরবর্তীতে খবর পেয়ে মনপুরা থানা থেকে পুলিশ এসে লাশ টি উদ্ধার করে নৌ পুলিশের কাছে হস্তান্তর করে।

তবে, লাশটি ৪ দিন পূর্বে নিখোঁজ হওয়া বোরহানউদ্দিন উপজেলার এক জেলের লাশ বলে ধারনা করছেন তার পরিবার ও স্থানীয়রা।

এবিষয়ে মনপুরা থানার ওসি (তদন্ত) তারিক হাসান জানান, লাশটি উদ্ধার করে নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ভোলায় মর্গে পাঠানো হবে।

মনজুর রহমান/ইবিটাইমস 

জনপ্রিয়

অনুমোদন পেল টাঙ্গাইলের তিন সেতু, বদলে যাওয়ার অপেক্ষায় পশ্চিমাঞ্চলের যোগাযোগব্যবস্থা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

মনপুরার মেঘনা নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

আপডেটের সময় ০৭:৪৬:০৯ অপরাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪