ভিয়েনা ০৭:২৭ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতীয় দল থেকে বাদ কুলদীপ যাদব শিশু অধিকার ও পুলিশের ক্ষমতা বাড়ানোর আইন নিয়ে উত্তাল ফ্রান্স, রাজপথে বিক্ষোভ আইনি প্রক্রিয়াতেই বাংলাদেশে ফিরতে হবে শেখ হাসিনাকে: আইনমন্ত্রী লালমোহনে যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে জখমের অভিযোগ ঝিনাইদহে শিক্ষার্থীদের সৃজনশীলতায় জীবন্ত ইসলামের ইতিহাস ও ঐতিহ্য ঝিনাইদহে জাতীয় শিক্ষক ফোরামের জেলা সম্মেলন, ৭ দফা দাবি চীনে ঐতিহাসিক বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিনপিং

চিলির বিপক্ষে সহজ জয় পেল আর্জেন্টিনা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৪৬:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০২৪
  • ১২৮ সময় দেখুন

স্পোর্টস ডেস্ক: দক্ষিণ আমেরিকান অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে লিওনেল মেসিকে ছাড়া খেলতে নেমে চিলিকে ৩-০ গোলে হারাল আর্জেন্টিনা। আর্জেন্টিনার হয়ে গোল করেছেন ম্যাক অ্যালিস্টার, হুলিয়ান আলভারেজ এবং দীর্ঘদিন পর দলে ডাক পাওয়া পাওলো দিবালা।

মেসিবিহীন আর্জেন্টিনা শুরু থেকেই চিলির ওপরে চেপে বসে। প্রথম হাফে একের পর এক আক্রমণে কোণঠাসা হয়ে পরে সফরকারীরা। প্রথম হাফে বল দখলের পাশাপাশি একের পর এক আক্রমণও চালিয়েছে আলভারেজ-মার্টিনেজরা। তবে প্রথম হাফে গোল করতে পারেনি তারা।

দ্বিতীয় হাফের শুরুতেই আর্জেন্টিনাকে এগিয়ে দেন লিভারপুলের মিডফিল্ডার ম্যাক অ্যালিস্টার। প্রতিপক্ষের ডি বক্সের ডানদিক থেকে নিচু ক্রস করেন আলভারেজ। তা লাউতারো মার্টিনেজ পা লাগাতে না পারলেও ম্যাক অ্যালিস্টার ভুল করেননি। জোড়ালো শটে গোল করেন তিনি।

এরপরেও চিলির ওপরে চাপ বজায় রাখে স্বাগতিকরা। চিলি ম্যাচে কোন প্রকার প্রতিরোধই তৈরি করতে পারেনি। অপরদিকে মাঝে মাঝেই প্রতিপক্ষের ডি বক্সে ঢুকে ভয় জাগাচ্ছিল আর্জেন্টিনা। নির্ধারিত সময় শেষের ছয় মিনিট আগে আর্জেন্টিনার জয় নিশ্চিত করেন হুলিয়ান আলভারেজ। লো সেলসোর পাস থেকে দুর্দান্ত এক গোল করেন অ্যাতলেটিকো মাদ্রিদের এই স্ট্রাইকার।

আর বদলি হিসেবে নেমে ম্যাচে বাড়ানো সময়ের প্রথম মিনিটে চিলির কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন দীর্ঘদিন পর আর্জেন্টিনার দলে ডাক পাওয়া পাওলো দিবালা। মেসির ইনজুরি ও মারিয়ার অবসরের কারণে দলে ডাক পেয়েই বাজিমাত করলেন রোমার এই তারকা।

এই জয়ে বিশ্বকাপ বাছাইপর্বের কনমেবল অঞ্চলের টেবিলের শীর্ষস্থানটা আরও মজবুত করল আলবিসেলেস্তারা। ৭ ম্যাচে আর্জেন্টিনার পয়েন্ট ১৮। আর ৭ ম্যাচে মাত্র এক জয়ে ৫ পয়েন্ট নিয়ে টেবিলের নয় নম্বরে চিলি।

ডেস্ক/ইবিটাইমস/এনএল/আরএন

জনপ্রিয়

টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

চিলির বিপক্ষে সহজ জয় পেল আর্জেন্টিনা

আপডেটের সময় ০৭:৪৬:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০২৪