ভিয়েনা ০৮:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইল সদর আসনে স্বতন্ত্র প্রার্থীর গাড়িবহরে হামলা, আহত ৭ যারা সন্ত্রাসের উপর নির্ভর করে তারা সফল হবে না – সিরিয়া ইস্যুতে প্রেসিডেন্ট এরদোগান রাশিয়া বৈশ্বিক রাজনৈতিক পরিস্থিতি আর উত্তপ্ত করতে চাচ্ছে না আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিপুল ভোটে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসবে- মেজর হাফিজ লালমোহনে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের আমীরে জামায়াতের আগমন উপলক্ষে টাঙ্গাইল সংবাদ সম্মেলন টাঙ্গাইলে পিআইবির নির্বাচনকালীন দুইদিনের কর্মশালা পণ্ড তেহরানের সঙ্গে চুক্তির ব্যাপারে আশাবাদী ট্রাম্প প্রায় দুই লক্ষ প্রবাসীর পোস্টাল ব্যালট দেশে পৌঁছেছে সুইট এগ্রোভেট লিঃ এর বার্ষিক সেলস্ কনফারেন্স ২০২৫ অনুষ্ঠিত

জামিন প্রাপ্ত হয়ে পলাতক ভারতীয় পুলিশ সদস্য আবারো আটক

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:২২:২৯ অপরাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০২৪
  • ২৮ সময় দেখুন

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে পিভি জন সিলভার রাজ নামে এক ভারতীয় পুলিশ সদস্যকে আবারো আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (১২ আগস্ট) বিকালে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে প্রত্যাবর্তনের চেষ্টাকালে মহেশপুর ৫৮ ব্যাটালিয়ন বিজিবি তাকে আটক করে। আটক পিভি জন সিলভার রাজের বাড়ি তামিলনাড়– প্রদেশের ত্রিসিটি জেলা ইকুদু থানার আনগুনগর গ্রামে।

এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন ৫৮ বিজিবির পরিচালক মো.আজিজুস শহীদ।

তিনি জানান,অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে প্রবেশ করার অপরাধে গত ২২ মার্চ মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) পিভি জন সিলভার রাজ নামে এক ভারতীয় পুলিশ সদস্যকে আটক করে মহেশপুর থানায় সোপর্দ করে। গত ১৩ জুন আদালত হতে জামিন প্রাপ্ত হয়ে পলাতক থাকে পিভি জন।

সোমবার (১২ আগষ্ট) বিকালে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে প্রত্যাবর্তনের চেষ্টাকালে আবারো তাকে আটক করা হয়। আটককৃত ভারতীয় পুলিশ সদস্যর বিরুদ্ধে মামলা দায়ের করে মঙ্গলবার(১৩ আগষ্ট) মহেশপুর থানায় সোপর্দ করা হয়। মহেশপুর থানা কর্তৃক সন্ধায় আসামীকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত হাজির করলে রাতেই তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন। পরে রাত ৮টার দিকে আটককৃত ভারতীয় পুলিশ সদস্যকে ঝিনাইদহ জেলা কারাগারে হস্তান্তর করা হয় বলে জানান ৫৮ বিজিবির পরিচালক আজিজুস শহীদ।

শেখ ইমন/ইবিটাইমস 

জনপ্রিয়

টাঙ্গাইল সদর আসনে স্বতন্ত্র প্রার্থীর গাড়িবহরে হামলা, আহত ৭

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

জামিন প্রাপ্ত হয়ে পলাতক ভারতীয় পুলিশ সদস্য আবারো আটক

আপডেটের সময় ১২:২২:২৯ অপরাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০২৪