ভিয়েনা ১১:২৪ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে উপজেলা পর্যায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত দেলদুয়ারে ধানক্ষেত থেকে নিখোঁজ নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার মধ্যপ্রাচ্যে শান্তি আসবে বলে পাকিস্তানের প্রধানমন্ত্রীর আশাবাদ ডেপুটি স্পিকারের সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সাক্ষাৎ দেশে এসেছে ১৫ লাখ হাম ও ৯ লাখ ডোজ টিডি টিকা ১৬ মে চাঁদপুর ও ২৫ মে ফেনী সফর করবেন প্রধানমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ড: রাজসাক্ষী হতে চান সাবেক ডিআইজি জলিল নাগরপুরে বালু উত্তোলনের দায়ে জেল জরিমানা রাজধানীর মিরপুরে বাজারে বের হয়ে নিখোঁজ টাঙ্গাইলের আজহার আলী লালমোহনে ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

ড.ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন মোদির

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:০২:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অগাস্ট ২০২৪
  • ৫১ সময় দেখুন

নোবেল বিজয়ী ড.ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

আন্তর্জাতিক ডেস্কঃ বৃহস্পতিবার (৮ আগস্ট) রাতে বাংলাদেশে ড.মুহাম্মদ ইউনূস এর নেতৃত্বে বাংলাদেশে ১৭ সদস্য বিশিষ্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। সরকার শপথ নেওয়ার সাথে সাথেই দেশের নতুন সরকারকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সামাজিক যোগাযোগ মাধ্যম মাইক্রো ব্লগিং সাইট এক্সে নতুন প্রধান উপদেষ্টা ইউনূসের উদ্দেশ্যে মোদি বলেছেন, “নতুন দায়িত্ব গ্রহণ করা প্রফেসর ইউনূসের প্রতি আমার শুভেচ্ছা। আমরা আশা করি (বাংলাদেশে) স্থিতিশীলতা ফিরবে, হিন্দু ধর্মাবলম্বীসহ সকল সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত হবে।”

তিনি আরও বলেছেন, “ভারত— বাংলাদেশের সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি, উভয় দেশের নাগরিকের শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের আকাঙ্খার প্রতি বদ্ধপরিকর।”

উল্লেখ্য যে,দেড় মাস আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সরকারি চাকরিতে থাকা কোটা নিয়ে আন্দোলন শুরু হয়। কিন্তু ছাত্রলীগ এবং পুলিশ বাহিনীকে দিয়ে এটি দমন করার চেষ্টা চালায় শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার।

এক পর্যায়ে পুলিশের গুলিতে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদসহ আরও কয়েজকন নিহত হওয়ার পর সাধারণ শিক্ষার্থীর ক্ষিপ্ত হয়ে উঠেন এবং বিচারের দাবি জানাতে থাকেন।

বিচারের আশ্বাস দিলেও সরকারের কর্মকাণ্ডে অখুশি হয়ে শিক্ষার্থীরা আন্দোলন আরও তীব্র করেন। এই সময় আন্দোলন দমাতে হাসিনা সরকার সর্বোচ্চ বলপ্রয়োগ শুরু করে। কিন্তু তা সত্ত্বেও এটি থামাতে ব্যর্থ হয় তারা। এরপর এটি রূপ নেয় হাসিনা হটানোর আন্দোলনে। অবশেষে ছাত্র ও জনতার চাপে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে বর্তমানে ভারতে আশ্রয় নিতে বাধ্য হন।

কবির আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়

লালমোহনে উপজেলা পর্যায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ড.ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন মোদির

আপডেটের সময় ০৮:০২:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অগাস্ট ২০২৪