ভিয়েনা ০১:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
প্রতিষ্ঠান ও ব্যক্তিগত সুনাম ক্ষুণ্নের অপপ্রচারের প্রতিবাদে লালমোহনে সংবাদ সম্মেলন ধলীগৌরনগরে বিএনপির বিক্ষোভ মিছিল বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে আগ্রহী স্লোভেনিয়া বাংলাদেশকে ৯ উইকেটে হারিয়ে সিরিজে এগিয়ে দক্ষিণ আফ্রিকা চীন-যুক্তরাষ্ট্রের সম্পর্ক স্থিতিশীল ও উন্নত হয়েছে: সি চিনপিং পুতিন-ট্রাম্পের বৈঠক স্থায়ী হলো এক ঘণ্টারও কম সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ কারাগারে সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে সমুচিত জবাব দিতে হবে: প্রধানমন্ত্রী অনুমোদন পেল টাঙ্গাইলের তিন সেতু, বদলে যাওয়ার অপেক্ষায় পশ্চিমাঞ্চলের যোগাযোগব্যবস্থা চরফ্যাশনের বালুচরে সাম্মাম চাষে সফল নুরু, ৫০ হাজারে আয় ২ লাখ টাকা

টাঙ্গাইল হাজারো ছাত্রজনতার সমাবেশে উত্তাল, যানচলাচল বন্ধ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:০১:২৭ অপরাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০২৪
  • ১১২ সময় দেখুন
টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০ টায় টাঙ্গাইল প্রেসক্লাব সামনে ও বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সামনে সমবেত হন হাজারো আন্দোলন শিক্ষার্থী। শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের পাশাপাশি বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ এই বিক্ষোভে অংশ নেন।
এক দফা এক দাবি শেখ হাসিনার পদত্যাগসহ পুলিশকে লক্ষ্য করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেয়।
পরে তারা বিক্ষোভ মিছিল নিয়ে নিরালা মোড় হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় প্রেসক্লাবের সামনে জড়ো হন। মিছিলে হাজাড়ো ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা অংশগ্রহণ করেন। শহরের কর্মসূচি শেষে দেশ ব্যাপী ডাকা অসহযোগ আন্দোলন সফল করতে বৃষ্টি উপেক্ষা করেই দুপুর দেড়টার দিকে ঢাকা-টাঙ্গাইল ও বঙ্গবন্ধু সেতু মহাসড়কের শহর বাইপাস নগর জালফৈ এলাকায় অবরোধ করে। পরে শিক্ষার্থীরা ঘন্টাব্যাপী মহাসড়ক অবরোধ করে রাখে। এতে মহাসড়কের উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। দুপুর একটা থেকে বেলা তিনটা পর্যন্ত আন্দোলনকারীরা মহাসড়কে অবস্থান নেয়।  এরপর কর্মসূচি শেষ করে মহাসড়ক ছেড়ে চলে যান। পরে উভয় পাশে যানচলাচল স্বাভাবিক হয়।
এদিকে, মিছিল চলাকালীন সময় অভিভাবকরা কেউ কেউ ছাত্রদের হাতে পানির বোতলসহ কেক বিস্কিট তুলে দেন।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, এখন আমাদের এক দাবি সরকার পতন। এই সরকার রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ। পতন ব্যতিত এই সরকারের কাছে আমাদের কোন দাবি নেই।
মিছিলে আসা কয়েকজন অভিভাবক বলেন, সন্তানদের যৌতিক দাবি পূরণে অনেক অভিভাবক এসেছেন এই মিছিলে। শিক্ষার্থীদের আন্দোলনে আমরাও আছি। নীরবে আর সরকারের এত অত্যাচার সহ্য করা যায় না।
টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শরফুদ্দিন জানান, পুলিশ ধৈর্য সহকারে ও জান মালের নিরাপত্তা দিতে সতর্ক অবস্থায় দায়িত্ব পালন করছেন। শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি পালন করছে। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
শফিকুজ্জামান খান মোস্তফা/ইবিটাইমস 
জনপ্রিয়

প্রতিষ্ঠান ও ব্যক্তিগত সুনাম ক্ষুণ্নের অপপ্রচারের প্রতিবাদে লালমোহনে সংবাদ সম্মেলন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

টাঙ্গাইল হাজারো ছাত্রজনতার সমাবেশে উত্তাল, যানচলাচল বন্ধ

আপডেটের সময় ০১:০১:২৭ অপরাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০২৪