ভিয়েনা ০৩:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সৌদি আরবে পৌঁছেছেন ৩৯,৩৯৮ জন বাংলাদেশি হজযাত্রী বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি পুনরায় শুরু প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী সংরক্ষিত নারী আসনে নির্বাচিত হলেন যারা পুলিশ প্রশিক্ষণে সহযোগিতা দেবে ইউনেস্কো ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার : প্রধানমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯, গেজেট কাল তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে একটি সমীক্ষা সমাপ্ত হয়েছে : প্রধানমন্ত্রী সংসদ সচিবালয় কমিশনের ৩৭তম বৈঠকে বাজেট অনুমোদন

অস্ট্রিয়া কুমিল্লা সমিতির বার্ষিক পিকনিক ও শিক্ষা সফর সম্পন্ন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৯:০৯:০৪ অপরাহ্ন, সোমবার, ২৯ জুলাই ২০২৪
  • ৯১ সময় দেখুন

অস্ট্রিয়া কুমিল্লা সমিতি অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির একটি অন্যতম বৃহত আঞ্চলিক সংগঠন

ভিয়েনা ডেস্কঃ রবিবার (২৮ জুলাই) অস্ট্রিয়া কুমিল্লা সমিতি তাদের গ্রীষ্মকালীন বার্ষিক পিকনিক অত্যন্ত আনন্দঘন পরিবেশে সম্পন্ন করেছে। সমিতির বর্তমান সভাপতি কবির আহমেদ এর সভাপতিত্বে বার্ষিক পিকনিক ও শিক্ষা সফরের সন্চালনার দায়িত্ব পালন করেন সমিতির সাধারণ সম্পাদক নাছির উদ্দিন। সার্বিক সহযোগিতায় ছিলেন প্রতিষ্ঠাতা সভাপতি জসীমউদ্দীন সরকার, সাবেক সভাপতি মামুন হাসান, সাবেক সভাপতি জাকারিয়া সাইমুন এবং সাংস্কৃতিক সম্পাদক আতাউল চৌধুরী।

অস্ট্রিয়ার দক্ষিণের রাজ্য স্টায়ারমার্ক (Steiermark) এর ছোট লেক Erlaufsee তে তাদের বার্ষিক পিকনিক ও শিক্ষা সফরের মূল পর্ব থাকলেও তারা লেকে
যাবার পূর্বে রাজ্যের ঐতিহাসিক পুরানো শহর Mariazell এর কিছু অংশ পরিদর্শন করেন।

তাছাড়াও তারা Erlaufsee এর পুরানো দিনের কয়লা চালিত রেলগাড়িতে চড়ে ঘন্টা খানেক আল্পস পর্বতমালার কিছু অংশ ভ্রমণ করেন।

যাত্রা পথে লোয়ার অস্ট্রিয়ার (NÖ) একটি নির্ধারিত স্থানে সকালের নাস্তা,লেকে দুপুরের খাবার এবং ফিরতে পথে পূর্বের নাস্তার স্থানে বিকালের নাস্তা
সম্পন্ন করেন।

লেকের পানি কিছুটা ঠাণ্ডা থাকায় মাত্র কয়েকজন অল্প সময়ের জন্য পানিতে নেমে গোছল করেন। পিকনিকের এক পর্যায়ে লেকে মহিলাদের জন্য
বিশেষ খেলার ব্যবস্থা এবং রাফেল ড্র করা হয়। পরে বিজয়ীদের মধ্যে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়।

রাত সাড়ে দশটায় ভিয়েনায় ফেরত আসার মধ্য দিয়ে অস্ট্রিয়া কুমিল্লা সমিতির বার্ষিক পিকনিক ও শিক্ষা সফর ২০২৪ সমাপ্ত হয়।

কবির আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়

সৌদি আরবে পৌঁছেছেন ৩৯,৩৯৮ জন বাংলাদেশি হজযাত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

অস্ট্রিয়া কুমিল্লা সমিতির বার্ষিক পিকনিক ও শিক্ষা সফর সম্পন্ন

আপডেটের সময় ০৯:০৯:০৪ অপরাহ্ন, সোমবার, ২৯ জুলাই ২০২৪