ভিয়েনা ১১:৫০ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে উপজেলা পর্যায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত দেলদুয়ারে ধানক্ষেত থেকে নিখোঁজ নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার মধ্যপ্রাচ্যে শান্তি আসবে বলে পাকিস্তানের প্রধানমন্ত্রীর আশাবাদ ডেপুটি স্পিকারের সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সাক্ষাৎ দেশে এসেছে ১৫ লাখ হাম ও ৯ লাখ ডোজ টিডি টিকা ১৬ মে চাঁদপুর ও ২৫ মে ফেনী সফর করবেন প্রধানমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ড: রাজসাক্ষী হতে চান সাবেক ডিআইজি জলিল নাগরপুরে বালু উত্তোলনের দায়ে জেল জরিমানা রাজধানীর মিরপুরে বাজারে বের হয়ে নিখোঁজ টাঙ্গাইলের আজহার আলী লালমোহনে ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

দুর্নীতির অভিযোগে রাশিয়ার সাবেক উপপ্রতিরক্ষা মন্ত্রী গ্রেপ্তার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:০৪:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪
  • ৬৩ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: দুর্নীতির অভিযোগে রাশিয়ার সাবেক উপপ্রতিরক্ষা মন্ত্রী দিমিত্রি বুলগাকভকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার স্থানীয় সময়ে রাশিয়ার আইন প্রয়োগকারী কর্তৃপক্ষ এ ঘোষণা দেয়। খবর দ্য মস্কো টাইমসের

এপ্রিল মাসে শুরু হওয়া দুর্নীতিবিরোধী অভিযানে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সপ্তম ঊচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে বুলগাকভ (৬৯) গ্রেপ্তার হলেন। ইউক্রেন যুদ্ধের টালমাটাল পরিস্থিতিতে এসব কর্মকর্তারা সামরিক দুর্নীতিতে জড়িয়ে পড়েন বলে অভিযোগ ওঠে।

তদন্ত কমিটি বলছে, বুলগাকভের বিরুদ্ধে চলমান দুর্নীতির তদন্তের অংশ হিসেবে তাকে হেফাজতে নেওয়া হয়েছে। ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি) জানিয়েছে, তাকে মস্কোর কুখ্যাত লেফোরটোভো প্রাক-বিচার আটক কেন্দ্রে রাখা হয়েছে। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে তার বিরুদ্ধে কী কী অভিযোগ আনা হয়েছে, তা জানায়নি এফএসবি।

বুলগাকভ ২০০৮ থেকে ২০২২ সালের মধ্যে উপপ্রতিরক্ষা মন্ত্রী (প্রশাসনিক) হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। ২০২২ সালের সেপ্টেম্বরে তাকে বদলি করা হয়। এর আগ পর্যন্ত সামরিক সরবরাহের তদারকি করেছিলেন তিনি। ওই বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেন যুদ্ধ শুরু পর সামরিক রসদ পরিকল্পনায় তার বেশ প্রভাব ছিল। কিন্তু হঠাৎ সামরিক বাহিনী ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ে রদবদল করেন পুতিন। প্রথম দফার সামরিক রদবদলেই দায়িত্ব হারান বুলগাকভ।

ডেস্ক/ইবিটাইমস/ এনএল/আরএন

জনপ্রিয়

লালমোহনে উপজেলা পর্যায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

দুর্নীতির অভিযোগে রাশিয়ার সাবেক উপপ্রতিরক্ষা মন্ত্রী গ্রেপ্তার

আপডেটের সময় ১০:০৪:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪