ভিয়েনা ০১:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
এবার নতুন আইসিসির দাবি পাকিস্তানের গাজায় শান্তি প্রচেষ্টা এবং লিবিয়ার স্থিতিশীলতা নিশ্চিত করতে তুরস্ক ও মিশর একসাথে কাজ করছে – এরদোগান “আপনি হৃদয়ের প্রধানমন্ত্রী”, আমাদের ভোলা-বরিশাল সেতু করে দেবেন-বরিশালে তারেক রহমানকে পার্থ বিএনপি’র নেতা-কর্মীদের ওপর জামায়াতের হামলা, আহত-৮ হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসককে মারধর, জরুরি বিভাগ ২ ঘণ্টা বন্ধ প্রচারণায় বাধার অভিযোগে টাঙ্গাইল-৮ আসনের স্বতন্ত্র প্রার্থীর সংবাদ সম্মেলন ১২ তারিখে ঐতিহাসিক দায়িত্ব পালনের সুযোগ এসেছে : জামায়াত আমীর জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে ছোট-বড় সকলেই বিনামূল্যে চিকিৎসা দেয়া পাবে : মুজিবুর রহমান দেশে ইনসাফ কায়েম করতে চাচ্ছে জামায়াতে ইসলামী : অধ্যাপক মুজিবুর রহমান বর্ষা নিক্ষেপে স্বর্ণপদক পেলাে ঝালকাঠির মেয়ে ফারজানা

অস্ট্রিয়ায় যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদুল আযহা উদযাপিত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:৫০:১২ পূর্বাহ্ন, সোমবার, ১৭ জুন ২০২৪
  • ১২২ সময় দেখুন

ভিয়েনায় ঈদের প্রধান ও প্রথম জামাত অনুষ্ঠিত হয়,দানিউব নদীর তীরের আন্তর্জাতিক ইসলামিক সেন্টার মসজিদে

ভিয়েনা ডেস্কঃ রবিবার (১৬ জুন) অস্ট্রিয়ায় প্রবাসী বাংলাদেশীরা যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদুল আযহা উদযাপন করেছে। রাজধানী ভিয়েনায় আন্তর্জাতিক ইসলামিক সেন্টার মসজিদে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশীসহ অস্ট্রিয়ান মুসলিম কমিউনিটি ঈদুল আযহার নামাজ আদায় করেন। এখানে দুই জামাতে প্রায় ১৫,০০০ ওপরে মুসুল্লি ঈদের নামাজ আদায় করেন।

রাজধানী ভিয়েনায় অবস্থিত অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন মসজিদেও বিপুল সংখ্যক প্রবাসী পবিত্র ঈদুল আযহার নামাজ আদায় করেন। অস্ট্রিয়ায় নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত আসাদ আলম সিয়াম, কাউন্সিলর তারাজুল ইসলাম সহ দূতাবাস কর্মকর্তারা ভিয়েনার পাঁচ নাম্বার ডিস্ট্রিক্টে অবস্থিত বাংলাদেশ ইসলামিক সেন্টার বায়তুল মোকারম মসজিদে পবিত্র ঈদুল আযহার নামাজ আদায় করেন।

ভিয়েনার বায়তুল মোকারম মসজিদে রাষ্ট্রদূতের সাথে আরও নামাজ আদায় করেন মসজিদের সভাপতি আক্তার হোসেন,  অল ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম, অস্ট্রিয়া আওয়ামী লীগের সভাপতি খন্দকার হাফিজুর রহমান নাসিম, সাধারন  সম্পাদক মিজানুর রহমান শ্যামল,    বিল্লাল খান, বাংলাদেশ সিনিয়র ক্লাবের সহ সভাপতি সাইফুল ইসলাম জসিম, সাধারন সম্পাদক শাহ কামাল,  অষ্ট্রিয়ার তরুন রাজনীতিবিদ ও  ভিয়েনার ২৩ নং ডিসট্রিক্টের কাউন্সিলর মাহমুদুর রহমান, এশিয়ান লেবেন্সমিটেেল এর সত্ত্বাধিকারী বিল্লাল হোসেন, মসজিদের কোষাধ্যক্ষ এসানউল্লাহ আলামগীর এবং অস্ট্রিয়া ও বাংলাদেশ থেকে যৌথভাবে প্রকাশিত জনপ্রিয় অনলাইন পত্রিকা ইউরো বাংলা টাইমসের এডিটর-ইন-চিফ ও মসজিদের সাধারন সম্মাপাদক মাহবুবুর রহমান সহ  বিপুল সংখ্যক প্রবাসী। এই মসজিদে ঈদের নামাজের দুটি জামাতের প্রথম জামাতে ইমামতি করেন শায়খ গোলামুর রহমান আযহারী এবং ২য় জামাতে ইমামতি করেন সুলতান আরেফিন পিকুল।

ভিয়েনার ১০ নাম্বার ডিস্ট্রিক্টের বায়তুল মামুর মসজিদে ঈদুল আযহার নামাজে বাংলাদেশী প্রবাসী পবিত্র ঈদুল আযহার নামাজ আদায় করেন।
এই মসজিদে ঈদুল আযহার নামাজের তিনটি জামাত অনুষ্ঠিত হয়। এই মসজিদে ঈদের নামাজের প্রথম জামাতে ইমামতি করেন কমিউনিটির সিনিয়র ইমাম শায়খ ড.ফারুক আল মাদানী। এই মসজিদে দ্বিতীয় ও তৃতীয় জামাতে ইমামতি করেন যথাক্রমে শায়খ মহিউদ্দিন মাসুম এবং শায়খ সাইদুর রহমান আযহারী।

ঈদুল আযহার নামাজের পর প্রবাসী বাংলাদেশীদের বিপুল সংখ্যক প্রবাসী রাজধানী ভিয়েনা থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরত্বে লোয়ার অস্ট্রিয়া (NÖ) রাজ্যের Laaben এ অবস্থিত তুর্কী কসাই খানায় পশু কোরবানি করেন। পশু কোরবানি উপলক্ষে ঈদের দিন এখানে প্রায় শতাধিক প্রবাসী বাংলাদেশী উপস্থিত ছিলেন।

ঈদের পরের দিন অর্থাৎ আজ সোমবার (১৭ জুন) অস্ট্রিয়ার বিভিন্ন কসাইখানায় বিপুল সংখ্যক প্রবাসী পশু কোরবানি সম্পন্ন করবেন। অস্ট্রিয়ায় সাধারণত
গরু,ভেড়া ও ছাগল কোরবানি করা হয়ে থাকে।

আমরা ইউরো বাংলা টাইমসের পক্ষ থেকে আমাদের সকল নিয়মিত/অনিয়মিত পাঠক/পাঠিকা,বিজ্ঞাপন দাতা,সকল কলা-কৌশলী এবং এডিটোরিয়াল বোর্ডের সদস্যদের প্রতি রইল পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা।

কবির আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়

এবার নতুন আইসিসির দাবি পাকিস্তানের

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

অস্ট্রিয়ায় যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদুল আযহা উদযাপিত

আপডেটের সময় ১১:৫০:১২ পূর্বাহ্ন, সোমবার, ১৭ জুন ২০২৪