ভিয়েনা ০৯:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী মাভাবিপ্রবিতে সিনিয়রকে মারধরের ঘটনায় শিক্ষার্থীদের সংঘর্ষ ও ভাঙচুর, সহকারী প্রক্টরসহ আহত ১০ ঝিনাইদহে কৃষকের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণ বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত লালমোহনে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ বিশ্বের শ্রেষ্ঠ বাসযোগ্য শহর কোপেনহেগেন,ভিয়েনা দ্বিতীয়,আর ঢাকা ১৭১তম অসাধারণ জয়ে বিশ্বকাপের শেষ আটে আর্জেন্টিনা সংবিধানের পঞ্চদশ সংশোধনী: আপিল বিভাগের রায় কাল বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত

নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:২১:০৪ অপরাহ্ন, সোমবার, ১০ জুন ২০২৪
  • ১২১ সময় দেখুন

বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক আরো গভীর করার অঙ্গীকার করেছেন ভারতের  নব নির্বাচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ইবিটাইমস ডেস্কঃ সোমবার (১০ জুন) সকালে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদনএক সংবাদ সম্মেলনে এ কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, “আগামী দিনগুলোতে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক আরো গভীর হবে বলে দুই নেতা আশা প্রকাশ করেছেন।”

উল্লেখ্য যে,টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার পর রবিবার (৯ জুন) নরেন্দ্র মোদীর সঙ্গে একান্ত বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাছান মাহমুদ জানান, অত্যন্ত উষ্ণ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তার সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

হাছান মাহমুদ বলেন, শেখ হাসিনা ও নরেন্দ্র মোদীর নেতৃত্বে বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক এক নতুন উচ্চতায় আসীন হয়েছে। তিনি জানান, দুই নেতা পরে ভারতের রাষ্ট্রপতি ভবনে, সে দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর দেয়া ভোজসভায় অংশ নেন।

দুই দেশের পারস্পরিক প্রত্যাশার বিষয়ে এক প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, “দুই দেশের মধ্যে অনেক বিষয় জড়িত। একসঙ্গে কাজ করার কিছু সুফল রয়েছে। এছাড়া, দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মাধ্যমে যোগাযোগসহ উভয় দেশের জনগণ নানাভাবে উপকৃত হচ্ছে।”

হাছান মাহমুদ আরও বলেন,“আমাদের বহুমুখী গভীর সম্পর্ক আরো সম্প্রসারিত হবে এবং এটি আরো গভীর হবে।” ভারতে বাংলাদেশের হাইকমিশনার মো. মোস্তাফিজুর রহমান এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিব এম নাঈমুল ইসলাম খান ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন।

এদিকে রবিবার রাষ্ট্রপ্রতি ভবনে নরেন্দ্র মোদীর শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার পর সোমবার নয়াদিল্লিতে কংগ্রেস সভানেত্রী ও সংসদীয় দলের চেয়ারপার্সন সোনিয়া গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী.শেখ হাসিনা। এ সময় আরও উপস্থিত ছিলেন সাংসদ রাহুল গান্ধী ও কংগ্রেস সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী বঢরা।

কংগ্রেসের তরফে এক্স হ্যান্ডলে পোস্ট করা ভিডিওতে দেখা গিয়েছে, হাসিনাকে আলিঙ্গন করছেন সোনিয়া-প্রিয়াঙ্কা। রাহুলকেও জড়িয়ে ধরে শুভেচ্ছা জানান হাসিনা। কংগ্রেস হাইকমান্ড সূত্রে জানানো হয়েছে, ভারত-বাংলাদেশ মৈত্রীকে আরও মজবুত করতে দুই নেত্রীর অত্যন্ত অর্থপূর্ণ আলোচনা হয়েছে।

কবির আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়

আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আপডেটের সময় ১০:২১:০৪ অপরাহ্ন, সোমবার, ১০ জুন ২০২৪