ভিয়েনা ০৩:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল নিয়ে প্রশ্ন তুললেন শিশির মনির সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী মাদারীপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ২০ যাত্রী আহত রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে ১জন নিহত যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি ইরান ইরানে হামলা বাতিল, শিগগিরই শান্তিচুক্তির সম্ভাবনা: ট্রাম্প মাধ্যমিক ও উচ্চ শিক্ষায় ৫৭ হাজার ৩০১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব হবিগঞ্জে সমন্বয়ক মাহাদীর ওপর হামলা, জেলা শহরে উত্তেজনা গুরুদাসপুরে সড়ক সংস্কারে নিম্নমানের উপকরণ ব্যবহার ইরান থেকে ছোড়া ২০টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে জর্ডান

২ কোটি মাইল দূরের মহাকাশ থেকে পৃথিবীতে ‘রহস্যময় আলোকরশ্মি’

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:০৯:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মে ২০২৪
  • ৭৭ সময় দেখুন

সুদূর মহাকাশ থেকে একটি রহস্যময় সংকেত পাওয়া গেছে। এমনটি জানিয়েছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা

আন্তর্জাতিক ডেস্কঃ বৃহস্পতিবার(২ মে) নাসার ওয়েবসাইটে বলা হয়েছে, সুদূর মহাকাশ থেকে একটি রহস্যময় সংকেত পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা (NASA) ২০২৩ সালের অক্টোবরে নতুন করে মহাকাশ অভিযানে রোবটচালিত মহাকাশযান সাইকি-কে পাঠায়।

নাসা জানায় সুদূর মহাকাশ থেকে একটি রহস্যময় সংকেত পাওয়া গেছে। সংকেতটি আনুমানিক দুই কোটি মাইল দূর থেকে এসেছে যা নাসার নতুন মহাকাশযান ‘সাইকি’ পাঠিয়েছে। এই দূরত্বটি পৃথিবী ও চাঁদের মধ্যকার দূরত্বের তুলনায় ৮০ গুণ বেশি।

নাসা ‘সাইকি-১৬’ নামে একটি গ্রহাণুর উদ্দেশ্যে মহাকাশযানটি পাঠায়। গ্রহাণুটি প্রধানত বিশেষ ধাতু দিয়ে গঠিত বলে বিশ্বাস করা হয়, যা সৌরজগতে
খুবই বিরল।

গ্রহাণুটির অবস্থান মঙ্গল এবং বৃহস্পতি গ্রহের মধ্যকার গ্রহাণু বেল্টে অবস্থিত। মহাকাশ যানটির নাম সাইকি রাখা হয়েছে গ্রহাণুর নামের সঙ্গে মিল রেখে। রোবটচালিত এই অভিযানের মূল উদ্দেশ্য হচ্ছে লেজারের মাধ্যমে যোগাযোগ স্থাপন করা যায় কি না তা পরীক্ষা করা।

সাইকি যানটি ডিপ স্পেস অপটিক্যাল কমিউনিকেশনস ব্যবস্থাপনা দিয়ে সজ্জিত, যার লক্ষ্য হচ্ছে মহাকাশে বিশাল দূরত্ব জুড়ে লেজার যোগাযোগ সম্ভবপর করা। যা বর্তমানে প্রচলিত পদ্ধতির তুলনায় অনেক দ্রুত সংযোগ স্থাপনে সক্ষম। সাইকি যানটি প্রাথমিকভাবে যোগাযোগ স্থাপনে রেডিও ফ্রিকোয়েন্সি ব্যবহার করলেও এর সক্ষমতা নির্ভর করছে অপটিক্যাল যোগাযোগ প্রযুক্তির সফল ব্যবহারের ওপর।

কবির আহমেদ/ইবিটাইমস 

Tag :

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল নিয়ে প্রশ্ন তুললেন শিশির মনির

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

২ কোটি মাইল দূরের মহাকাশ থেকে পৃথিবীতে ‘রহস্যময় আলোকরশ্মি’

আপডেটের সময় ০৮:০৯:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মে ২০২৪