ভিয়েনা ০৮:০০ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতীয় দল থেকে বাদ কুলদীপ যাদব শিশু অধিকার ও পুলিশের ক্ষমতা বাড়ানোর আইন নিয়ে উত্তাল ফ্রান্স, রাজপথে বিক্ষোভ আইনি প্রক্রিয়াতেই বাংলাদেশে ফিরতে হবে শেখ হাসিনাকে: আইনমন্ত্রী লালমোহনে যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে জখমের অভিযোগ ঝিনাইদহে শিক্ষার্থীদের সৃজনশীলতায় জীবন্ত ইসলামের ইতিহাস ও ঐতিহ্য ঝিনাইদহে জাতীয় শিক্ষক ফোরামের জেলা সম্মেলন, ৭ দফা দাবি চীনে ঐতিহাসিক বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিনপিং

অস্ট্রিয়ায় মধ্য এপ্রিলে নতুন তুষারপাত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৩১:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
  • ১০০ সময় দেখুন

দক্ষিণ অস্ট্রিয়ার Kärnten রাজ্যে নতুন করে ব্যাপক তুষারপাত শুরু হয়েছে

ভিয়েনা ডেস্কঃ মঙ্গলবার (১৬ এপ্রিল) অস্ট্রিয়ার ইতালি ও স্লোভেনিয়ার সীমান্ত সংলগ্ন দক্ষিণের রাজ্য Kärnten এ ব্যাপক তুষারপাতের খবর জানিয়েছে আবহাওয়া বিষয়ক অফিস জিওস্ফিয়ার অস্ট্রিয়া। মাত্র দুই দিনের ব্যবধানে এই রাজ্যে তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস থেকে নেমে ৪ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে।

মঙ্গলবার সকাল থেকে মধ্য ও লোয়ার ক্যারিন্থিয়ায় (Kärnten) রাজ্যে তুষারপাতের পাশাপাশি কোথাও কোথাও থেমে থেমে বৃষ্টি হচ্ছে। জিওস্ফিয়ার অস্ট্রিয়া
জানিয়েছে,বুধবার দুপুর পর্যন্ত এই অবস্থা অব্যাহত বা অপরিবর্তিত থাকবে।

Kärnten রাজ্যের আল্পাইন উপত্যকায় এবং পূর্ব Tirol রাজ্যে ব্যাপক তুষারপাতের খবর জানিয়েছে জিওস্ফিয়ার অস্ট্রিয়া। তাছাড়াও Tirol ও OÖ রাজ্যেও তুষারপাতের পূর্বাভাস রয়েছে।

অস্ট্রিয়ার আবহাওয়াবিদ নিকোলাস জিমারম্যান সংবাদ মাধ্যমকে জানান, এই সপ্তাহে সমগ্র দেশেই শীতকালীন আবহাওয়া থাকবে। সাধারনত এপ্রিল
মাসের এই সময় বাগানে ফুলে ফলে ভরে যাওয়ার কথা ছিল।

রাজধানী ভিয়েনায় আজ প্রচণ্ড ঠান্ডা অনুভূত হচ্ছে। রাজধানীতে তুষারপাত না হলেও কোথাও কোথাও শীতকালীন ঝড়ো হাওয়া বইছে। দিনের তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে উঠানামা করলেও, রাতে তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসবে বলে আবহাওয়ার পূর্বাভাসে জানিয়েছে জিওস্ফিয়ার অস্ট্রিয়া।

অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির প্রবাসীরা শীতের ভারী জামাকাপড় আলমারিতে গোছানো থেকে আজ পুনরায় বের করতে বাধ্য হয়েছে। মাত্র দুই দিনের
ব্যবধানে তাপমাত্রার এতো বিরাট হ্রাস অনেকেই আশা করেন নাই।

কবির আহমেদ/ইবিতাইমস

জনপ্রিয়

টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

অস্ট্রিয়ায় মধ্য এপ্রিলে নতুন তুষারপাত

আপডেটের সময় ০৭:৩১:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪