ভিয়েনা ০৭:২৭ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতীয় দল থেকে বাদ কুলদীপ যাদব শিশু অধিকার ও পুলিশের ক্ষমতা বাড়ানোর আইন নিয়ে উত্তাল ফ্রান্স, রাজপথে বিক্ষোভ আইনি প্রক্রিয়াতেই বাংলাদেশে ফিরতে হবে শেখ হাসিনাকে: আইনমন্ত্রী লালমোহনে যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে জখমের অভিযোগ ঝিনাইদহে শিক্ষার্থীদের সৃজনশীলতায় জীবন্ত ইসলামের ইতিহাস ও ঐতিহ্য ঝিনাইদহে জাতীয় শিক্ষক ফোরামের জেলা সম্মেলন, ৭ দফা দাবি চীনে ঐতিহাসিক বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিনপিং

হাঙ্গেরিতে মান্যবর রাষ্ট্রদূত সিয়ামের পরিচয়পত্র পেশ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:১৮:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
  • ৯৪ সময় দেখুন

অস্ট্রিয়ায় নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত আসাদ আলম সিয়াম একই সাথে হাঙ্গেরিতে অনাবাসি রাষ্ট্রদূত হিসাবে তাঁর পরিচয়পত্র পেশ করেছেন

ভিয়েনা ডেস্কঃ বুধবার (২৬ মার্চ) হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টের সান্দর প্রাসাদে হাঙ্গেরির রাষ্ট্রপতি ড.তামাস সুলয়কের কাছে নতুন রাষ্ট্রদূত হিসাবে তাঁর পরিচয়পত্র পেশ করেছেন।

পরিচয়পত্র পেশের পর প্রেসিডেন্ট ড. তামাস সুলয়কের সাথে এক সংক্ষিপ্ত বৈঠকে রাষ্ট্রদূত সিয়াম হাঙ্গেরির রাষ্ট্রপতিকে বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতির উষ্ণ শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

রাষ্ট্রপতি ড. তামাস সুলয়ক বাংলাদেশের ৫৪তম স্বাধীনতা ও জাতীয় দিবসের জন্য রাষ্ট্রদূত সিয়ামের মাধ্যমে বাংলাদেশের রাস্ট্রপতি ও জনগণকে অভিনন্দন জানিয়েছেন। তারা বাংলাদেশ ও হাঙ্গেরির পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়েও আলোচনা করেন।

হাঙ্গেরিতে নব নিযুক্ত অনাবাসি বাংলাদেশের রাষ্ট্রদূত আসাদ আলম সিয়ামকে হাঙ্গেরির রাষ্ট্রপতির গার্ড রেজিমেন্টের একদল চৌকষ সেনাদল অনার গার্ডস প্লাটুন গার্ড অব অনার প্রদান করেছে।

এরপর পরিচয়পত্র অনুষ্ঠানের আনুষ্ঠানিকতার অংশ হিসেবে বুদাপেস্টের হিরোস স্কয়ারে হাঙ্গেরির বীর সৈনিকদের সন্মানার্থে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রদূত আসাদ আলম সিয়াম। তাছাড়াও তিনি প্রোটোকল অনুযায়ী সেখানে রক্ষিত বিশেষ পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।

এই সময় রাষ্ট্রদূত আসাদ আলম সিয়ামের সাথে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাস ও স্থায়ী মিশন অফিসের কাউন্সিলর ও দূতালয় প্রধান তানভীর আহমেদ তরফদার।

কবির আহমেদ/ইবিটাইমস/এম আর 

জনপ্রিয়

টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

হাঙ্গেরিতে মান্যবর রাষ্ট্রদূত সিয়ামের পরিচয়পত্র পেশ

আপডেটের সময় ০৪:১৮:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪