ভিয়েনা ১০:১৭ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
চরফ্যাশনে রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত চরফ্যাশনে কৃষকদলের নির্বাচনী কর্মী সমাবেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লালমোহনে বর্ণাঢ্য র‍্যালি বিএনপির নির্বাচনী ইশতেহারে ৩৮ দেশের কূটনীতিকের অংশগ্রহণ করেছেন হবিগঞ্জে তরমুজের নিচে লুকিয়ে পাচারকালে ১৬ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ শিবির-জামায়াত নিষিদ্ধের দাবিতে কুশপুতুল দাহ ও জুতা মিছিল ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু সংসদ নির্বাচন ও গণভোটের সকল প্রস্তুতি সম্পন্ন: আনোয়ারুল ইসলাম লালমোহন-তজুমুদ্দিনে কাউকে কোন সন্ত্রাসী কর্মকাণ্ড করতে দেয়া হবে না : হাফিজ টাঙ্গাইলে এমন পর্যটনশিল্প গড়ে তুলব, আর চট্টগ্রাম-কক্সবাজার যেতে হবে না : টুকু

ভারতকে হারিয়ে সাফের শিরোপা বাংলাদেশের

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:০১:১৩ অপরাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪
  • ৪০ সময় দেখুন

স্পোর্টস ডেস্ক: সাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। নির্ধারিত সময় শেষে ১-১ গোলের সমতায় ছিল ফাইনাল ম্যাচ। এরপর টাইব্রেকারে ৩-২ গোলে ভারতকে হারিয়ে শিরোপার স্বাদ নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

রোববার (১০ মার্চ) কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে ম্যাচের পঞ্চম মিনিটেই এগিয়ে যায় ভারত। এরপর গোল শোধ করতে মরিয়া হয়ে উঠে বাংলাদেশ। পিছিয়ে থেকে বিরতিতে গেলেও ম্যাচের ৭০তম মিনিটে মৌমিতার গোলে সমতায় ফেরে বাংলাদেশ। এরপর আর কোনো গোল না হলে টাইব্রেকারে গড়ায় ফাইনালের ভাগ্য।

টাইব্রেকারের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। লাল-সবুজের অন্যতম ভরসা সুরভীর শট বামপাশে ঝাপিয়ে পড়ে ফিরিয়ে দেন ভারতীয় গোলরক্ষক। অন্যদিকে প্রথম শট থেকেই গোল আদায় করে নেয় ভারতীয় দল। তবে ভারতের দ্বিতীয় ও তৃতীয় শট টানা সেভ করে বাংলাদেশকে নিরাপদে রাখেন ইয়ারজান বেগম। পাঁচটি শটের মধ্যে তিনটিই সেভ করেন তিনি। ভারতের শেষ শট রুখে দিয়ে লাল-সবুজ শিবিরকে শিরোপা উল্লাসে মাতিয়েছেন ইয়ারজান।

ম্যাচ শেষ হওয়ার ঠিক এক মিনিট আগে গোলরক্ষক পরিবর্তন করেন ভারতীয় কোচ। এতেও লাভ হয়নি ভারতের।

টাইব্রেকারে মারিয়াম ও থুইনি মারমার গোলে ২-১ ব্যবধানে লিড নেয় বাংলাদেশ। তবে চতুর্থ শটে সমতায় ফেরে ভারত। টাইটান উত্তেজনায় রূপ নেয়া ফাইনালের ফল আসে পঞ্চম শটে। শেষ শটে সাথী মুন্ডার গোল আর গোলরক্ষক ইয়ারজানের সেভে ৩-২ স্কোরলাইনে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ।

এর আগে, গত ফেব্রুয়ারিতে ঢাকায় কমলাপুরে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে যুগ্ম চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ ও ভারত।

ডেস্ক/ইবিটাইমস/এনএল

Tag :
জনপ্রিয়

চরফ্যাশনে রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভারতকে হারিয়ে সাফের শিরোপা বাংলাদেশের

আপডেটের সময় ০৭:০১:১৩ অপরাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪