ভিয়েনা ০২:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লেবানন পরিস্থিতি নিয়ে তীব্র চাপে নেতানিয়াহু ইতালিতে গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠিত দায়িত্ব হস্তান্তরে একরাত সময় চেয়েও পেলেন না ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, কেড়ে নেওয়া হলো চাবি লালমোহনে ‘লাস্ট ড্রেস বাই শওকত’ এর উদ্যোগে অসহায় ও দুস্থদের জন্য দাপন কাপনের সামগ্রী বিতরণ লালমোহনে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের মতবিনিময় সভা মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ তোফায়েল আহমেদ আর নেই খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি চুক্তি না হলে আবারও ইরানে হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট

মেসি-সুয়ারেজের গোলে অরল্যান্ডো সিটিকে উড়িয়ে দিলো মায়ামি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:০৪:২২ পূর্বাহ্ন, রবিবার, ৩ মার্চ ২০২৪
  • ৪৫ সময় দেখুন

ইবিটাইমস স্পোর্টস: দুই তারকা ফুটবলার লিওনেল মেসি এবং লুইস সুয়ারেজের দুর্দান্ত পারফরম্যান্সে মেজর লিগ সকারে (এমএলএস) অরল্যান্ডো সিটিকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে ইন্টার মায়ামি। নগর প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে জোড়া গোল করেছেন মেসি ও সুয়ারেজ। অন্য গোলটি এসেছে রবার্ট টেলরের পা থেকে।

ফিটনেস সমস্যায় জর্জরিত থাকা সুয়ারেজকে ভিন্ন রূপে দেখা গেল অরল্যান্ডো সিটির বিপক্ষে। ম্যাচের ৪ মিনিটেই দলকে ১-০তে এগিয়ে নেন তিনি। ডান প্রান্ত থেকে জুলিয়ান গ্রেসেলের বাড়ানো বল দুর্দান্ত ফিনিশিংয়ে জালে জড়ান এ স্ট্রাইকার। প্রথম গোলের কয়েক মিনিটের মধ্যেই দ্বিতীয় গোলের দেখা পেয়ে যায় মায়ামি।

দ্বিতীয় গোলটিতেও সুয়ারেজ ছিলেন অনবদ্য। প্রথম গোলে সহায়তাকারী গ্রেসেল এই গোলেও ভূমিকা রাখেন। আর শেষে দুর্দান্ত ফিনিশিংয়ে দলকে ২-০তে এগিয়ে নেন সুয়ারেজ। প্রথমার্ধে টেলর একটি গোল করলে ৩-০ তে এগিয়ে থেকে বিরতিতে যায় ইন্টার মায়ামি।

প্রথমার্ধে সুয়ারেজের চমকের পর দ্বিতীয়ার্ধে চমক দেখান বিশ্বকাপজয়ী মেসি। ৫৭ ও ৬২ মিনিটে গোল করেন তিনি। যেখানে দ্বিতীয়টি ছিল সুয়ারেজের অ্যাসিস্টে। এই ম্যাচ শেষে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় শীর্ষে মায়ামি। ৩ ম্যাচে দুই জয় এবং এক ড্রয়ে তাদের পয়েন্ট ৭।

ডেস্ক/ইবিটাইমস/এনএল

Tag :

লেবানন পরিস্থিতি নিয়ে তীব্র চাপে নেতানিয়াহু

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

মেসি-সুয়ারেজের গোলে অরল্যান্ডো সিটিকে উড়িয়ে দিলো মায়ামি

আপডেটের সময় ০৬:০৪:২২ পূর্বাহ্ন, রবিবার, ৩ মার্চ ২০২৪