ভিয়েনা ১২:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী মাভাবিপ্রবিতে সিনিয়রকে মারধরের ঘটনায় শিক্ষার্থীদের সংঘর্ষ ও ভাঙচুর, সহকারী প্রক্টরসহ আহত ১০ ঝিনাইদহে কৃষকের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণ বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত লালমোহনে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ বিশ্বের শ্রেষ্ঠ বাসযোগ্য শহর কোপেনহেগেন,ভিয়েনা দ্বিতীয়,আর ঢাকা ১৭১তম অসাধারণ জয়ে বিশ্বকাপের শেষ আটে আর্জেন্টিনা সংবিধানের পঞ্চদশ সংশোধনী: আপিল বিভাগের রায় কাল বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত

ইরানের প্রেসিডেন্ট রাইসির কঠোর হুঁশিয়ারি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:১২:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২ ফেব্রুয়ারী ২০২৪
  • ৬৪ সময় দেখুন

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে লক্ষ্য করে বলেছেন যুদ্ধ বাধাতে চাইলে ইরান দাঁতভাঙা জবাব দেবে

আন্তর্জাতিক ডেস্কঃ শুক্রবার(২ ফেব্রুয়ারি) দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেছেন। তিনি আরো বলেন, শত্রুরা এখন ইরানের বিরুদ্ধে কোনোরকম পদক্ষেপ নেওয়ার শক্তি রাখে না। ইরান কখনোই আগবাড়িয়ে যুদ্ধ শুরু করবে না। তবে কেউ যদি যুদ্ধ বাধাতে চায় তাহলে ইরান দাঁতভাঙা জবাব দেবে। শুক্রবার টেলিভিশনে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেছেন।

গত শনিবার ইরান-সমর্থিত একটি গোষ্ঠী জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলায় তিন সেনা নিহত হয়। এ ঘটনার পর ওয়াশিংটন কীভাবে প্রতিশোধ নিতে পারে তা নিয়ে চলতি সপ্তাহে জল্পনা শুরু হয়। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে বৃহস্পতিবার রয়টার্স জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র ইরাক এবং সিরিয়ায় একাধিক লক্ষ্যবস্তুতে হামলার পরিকল্পনা অনুমোদন করেছে।

শুক্রবার ইরানি প্রেসিডেন্ট বলেছেন, ‘আমরা কোন যুদ্ধ শুরু করব না, তবে কেউ যদি আমাদেরকে হুমকি দিতে চায় তবে তারা কঠোর প্রতিক্রিয়া পাবে।’তিনি বলেন, ‘আগে, যখন তারা (আমেরিকানরা) আমাদের সাথে কথা বলতে চেয়েছিল, তারা জানিয়েছিলে, সামরিক পদক্ষেপের বিকল্প টেবিলে রয়েছে। এখন তারা বলছে ইরানের সাথে তাদের সংঘাতের কোন ইচ্ছা নেই।’

কবির আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়

আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ইরানের প্রেসিডেন্ট রাইসির কঠোর হুঁশিয়ারি

আপডেটের সময় ০৭:১২:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২ ফেব্রুয়ারী ২০২৪