ভিয়েনা ০৬:৪০ পূর্বাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বাংলা হবে আফগান আমরা হবো তালেবান এটা জামায়াতে ইসলামীর স্লোগান – মেজর হাফিজ গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব চরফ্যাশনে রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত চরফ্যাশনে কৃষকদলের নির্বাচনী কর্মী সমাবেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লালমোহনে বর্ণাঢ্য র‍্যালি বিএনপির নির্বাচনী ইশতেহারে ৩৮ দেশের কূটনীতিকের অংশগ্রহণ করেছেন হবিগঞ্জে তরমুজের নিচে লুকিয়ে পাচারকালে ১৬ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ শিবির-জামায়াত নিষিদ্ধের দাবিতে কুশপুতুল দাহ ও জুতা মিছিল ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু সংসদ নির্বাচন ও গণভোটের সকল প্রস্তুতি সম্পন্ন: আনোয়ারুল ইসলাম

ভিয়েনায় ৯৬ টন বিষাক্ত ভারতীয় চাল জব্দ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৯:৩৭:১০ অপরাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০২৪
  • ৩৯ সময় দেখুন

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় একজন পাইকারী বিক্রেতার গুদাম পরিদর্শনকালে খাদ্য নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এই ৯৬ টন বিষাক্ত চাল পায়

ভিয়েনা ডেস্কঃ বুধবার (১৭ জানুয়ারি) অস্ট্রিয়ান সংবাদ সংস্থা এপিএ সহ স্থানীয় বিভিন্ন অনলাইন পত্রিকা এতথ্য জানিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে।

এপিএ জানায়,ভিয়েনার খাদ্য পরিদর্শকরা নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে ভিয়েনার একটি পাইকারী বিক্রেতার পণ্যের গুদামে অভিযান পরিচালনা করে। অবশ্য পাইকরী বিক্রেতার নাম,জাতীয়তা ইত্যাদি আরও অধিকতর তদন্তের জন্য প্রকাশ করা হয়নি। শুধুমাত্র বলা হয়েছে, এই সমস্ত বিষাক্ত চাল যা ক্ষতিকারক কীটনাশক দ্বারা সংরক্ষিত করা হয়েছিল এবং এই চাল বিভিন্ন রেস্টুরেন্টে সরবরাহ করা হতো।

এপিএ আরো জানায় ভিয়েনা শহরের দায়িত্বশীল মার্কেট অফিস থেকে মুখপাত্র আলেকজান্ডার হেঙ্গল এই চাল কেলেঙ্কারির বিষয়টি তাদেরকে নিশ্চিত করেছেন। তবে পাইকারী ব্যবসায়ী ইইউ প্রবিধান অনুযায়ী উক্ত চালের জন্য একটি ভারতীয় প্রস্তুতকারকের পরীক্ষাগার রিপোর্ট পেশ করেন, যা অনুসারে চালটি নিখুঁত মানের ছিল।

তবে অস্ট্রিয়ান বাজার অফিস চালকে নিজস্ব ল্যাবে পরীক্ষা নিরীক্ষার পর চালে বিষাক্ত ক্ষতিকারক কীটনাশকের উপস্থিতি পায়, যা মানুষের স্বাস্থ্যের
জন্য খুবই ক্ষতিকারক বলে খাদ্য নিয়ন্ত্রণ বিশেষজ্ঞরা জানিয়েছে। উল্লেখ্য যে,তৃতীয় বিশ্বে বিশেষ করে বাংলাদেশ,ভারত ও পাকিস্তানে খাদ্য দ্রব্য সতেজ রাখার জন্য ক্ষতিকারক ফরমালিন ব্যবহারের অভিযোগ আছে।

কবির আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়

বাংলা হবে আফগান আমরা হবো তালেবান এটা জামায়াতে ইসলামীর স্লোগান – মেজর হাফিজ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভিয়েনায় ৯৬ টন বিষাক্ত ভারতীয় চাল জব্দ

আপডেটের সময় ০৯:৩৭:১০ অপরাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০২৪