ভিয়েনা ০৫:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে তানিন’র উদ্যোগে ধানের শীষের লিফলেট বিতরণ যুবদল নেতার জমি জবর দখলে মরিয়া আওয়ামী লীগ নেতা সঠিকভাবে ভোট দেয়া না হলে ভোট প্রদানের কারণে গুনার অংশ আমলনামায় জমা হয়- পীর সাহেব চরমোনাই সঠিকভাবে ভোট দেয়া না হলে গুনাহর অংশ আমলনামায় জমা হয় : পীর সাহেব চরমোনাই ইসলামের সাইনবোর্ড লাগিয়ে একটি দল দূর্নীতির অংশীদার হয়েছিল: চরমোনাই পীর সাফিয়া খানম বালিকা মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান পর্যবেক্ষক কার্ড ইস্যু নিয়ে নির্বাচন কমিশনের বিশেষ নির্দেশনা পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ নির্বাচন স্থগিতের গুজবে কান না দেয়ার আহ্বান ইসির শৈলকুপায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ: বাধা দেওয়ায় যুবকদের মারধরের অভিযোগ

আইসিসির সেরা নারী ক্রিকেটার বাংলাদেশ দলের নাহিদা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:১২:৩২ অপরাহ্ন, সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩
  • ৪০ সময় দেখুন

স্পোর্টস ডেস্ক: প্রথম বাংলাদেশি নারী হিসেবে আইসিসির প্লেয়ার অব দ্য মান্থ বা মাসের সেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছেন টাইগ্রেস স্পিনার নাহিদা আক্তার। সেরার দৌড়ে তিনি পেছনে ফেলেছেন জাতীয় দল সতীর্থ ফারজানা হক এবং পাকিস্তানের সাদিয়া ইকবালকে।

সোমবার (১১ডিসেম্বর) আইসিসির সংবাদ বিজ্ঞপ্তিতে নারী ও পুরুষ ক্রিকেটে নভেম্বর মাসের সেরা খেলোয়াড়ের নাম প্রকাশ করা হয়েছে। নাহিদা আক্তার ছাড়াও পুরুষ ক্রিকেটে মাসসেরার পুরস্কার জিতেছেন সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালের নায়ক অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড।

গত আগস্টে পাকিস্তান নারী দলের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতে ইতিহাস গড়ে বাংলাদেশ নারী দল। এর পর নভেম্বরে একই প্রতিপক্ষের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশের মেয়েরা। যেখানে বড় অবদান ছিল নাহিদা আক্তারের।

ডেস্ক/ইবিটাইমস/এনএল

জনপ্রিয়

লালমোহনে তানিন’র উদ্যোগে ধানের শীষের লিফলেট বিতরণ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

আইসিসির সেরা নারী ক্রিকেটার বাংলাদেশ দলের নাহিদা

আপডেটের সময় ১২:১২:৩২ অপরাহ্ন, সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩