ভিয়েনা ০৬:১৪ পূর্বাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি চুক্তি না হলে আবারও ইরানে হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট শাহাদাত বার্ষিকীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন রোমানিয়ার আবাসিক ভবনে রুশ ড্রোন হামলা, আহত ২ ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় যুক্তরাষ্ট্র-ইরানের আরও ৬০ দিনের যুদ্ধবিরতি আগামীকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী অস্ট্রিয়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র ঈদুল আযহা উদযাপিত স্বাধীনতা যুদ্ধের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি : স্পিকার

অবরোধের প্রথম দিনে ২ জনের মৃত্যু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৯:৩৯:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩
  • ৮১ সময় দেখুন

সরকারের পদত্যাগ ও নির্দলীয়, নিরপেক্ষ সরকারের অধীনে আগামী নির্বাচন আয়োজনের দাবিতে, বাংলাদেশে প্রধান বিরোধী দল বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলোর ডাকে এই অবরোধ

ইবিটাইমস ডেস্কঃ মঙ্গলবার (৩১ অক্টোবর) থেকে ৩ দিনের সড়ক, রেল ও নৌপথ অবরোধ শুরু হয়েছে। অবরোধ চলা কালে, দেশের বিভিন্ন স্থান থেকে সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে। সহিংসতায় অন্তত ২ জন নিহত হয়েছে বলে জানা গেছে। এ ছাড়া বিভিন্ন স্থানে অন্ত ৫০ জন আহত হয়েছে। আর, বিরোধী দলের বেশকিছু নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীও একই দাবিতে মঙ্গলবার সকাল থেকে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত অবরোধ কর্মসূচি পালন করছে। বিএনপি-জামায়াতের বাইরে, বিএনপির সমমনা হিসেবে পরিচিত; ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, এলডিপি, গণফোরাম ও পিপলস পার্টি, গণতান্ত্রিক বাম ঐক্য, গণঅধিকার পরিষদ, লেবার পার্টি ও এনডিএম পৃথকভাবে এই কর্মসূচি পালন করছে।

পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইতোমধ্যে সারাদেশে নিরাপত্তা জোরদার করেছে। ঢাকার প্রবেশপথ ও প্রধান সব পয়েন্টে পুলিশ অবস্থান নিয়েছে এবং চেকপোস্ট বসিয়েছে।

দিনব্যাপী হরতাল পালনের পর, রবিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী টানা ৩ দিন সারাদেশে অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দেন। তবে সংবাদপত্র বা গণমাধ্যমের যানবাহন, অ্যাম্বুলেন্স, অক্সিজেন সিলিন্ডার ও ওষুধ বহনকারী যানবাহন তিন দিনের অবরোধের আওতাবহির্ভূত থাকবে বলে উল্লেখ করেন তিনি।

কবির আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়

খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

অবরোধের প্রথম দিনে ২ জনের মৃত্যু

আপডেটের সময় ০৯:৩৯:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩