ভিয়েনা ০১:২১ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল নিয়ে প্রশ্ন তুললেন শিশির মনির সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী মাদারীপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ২০ যাত্রী আহত রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে ১জন নিহত যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি ইরান ইরানে হামলা বাতিল, শিগগিরই শান্তিচুক্তির সম্ভাবনা: ট্রাম্প মাধ্যমিক ও উচ্চ শিক্ষায় ৫৭ হাজার ৩০১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব হবিগঞ্জে সমন্বয়ক মাহাদীর ওপর হামলা, জেলা শহরে উত্তেজনা গুরুদাসপুরে সড়ক সংস্কারে নিম্নমানের উপকরণ ব্যবহার ইরান থেকে ছোড়া ২০টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে জর্ডান

ইসরাইলে এক আরব পরিবারের ৫ সদস্যসহ ৬ জনকে হত্যা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৫১:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩
  • ৭০ সময় দেখুন

ইবিটাইম ডেস্ক: ইসরাইলে এক আরব পরিবারের পাঁচ সদস্যসহ ছয়জনকে গুলি করে হত্যা করেছে মুখোশধারী দুর্বৃত্তরা। একইদিনে আলাদা ঘটনায় ইসরাইলের বাসমত তাবুন ও হাইফাত শহররে ছয় ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, বুধবার (২৭ সেপ্টেম্বর) ইসরাইলের উত্তরাঞ্চলের বাসমত তাবুন শহরে গুলিতে এক আরব পরিবারের পাঁচ সদস্য নিহত হয়েছেন।

এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, নাজারেথের উত্তর-পশ্চিমে বাসমত তাবুন শহরে প্রকাশ্য দিবালোকে তিন পুরুষ ও দুই নারীকে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অঞ্চলজুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে। নির্বিচারে হত্যার তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। হামলাকারীদের ধরতে অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছে ইসরাইলি পুলিশ।

একইদিনে হাইফাত শহর আরও এক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে মুখোশধারী দুর্বৃত্তরা। এ ঘটনার পরপরই পুরো এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। একদিনের জন্য বন্ধ করে দেয়া হয় শহরের সব শিক্ষা প্রতিষ্ঠান। শহরজুড়ে জারি করা হয় জরুরি অবস্থা।

হামলার জন্য তেল আবিবকে দায়ী করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি ইসরাইলি বাহিনী।

ডেস্ক/ইবিটাইমস/এনএল

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল নিয়ে প্রশ্ন তুললেন শিশির মনির

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ইসরাইলে এক আরব পরিবারের ৫ সদস্যসহ ৬ জনকে হত্যা

আপডেটের সময় ০৫:৫১:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩