ভিয়েনা ০৪:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতীয় দল থেকে বাদ কুলদীপ যাদব শিশু অধিকার ও পুলিশের ক্ষমতা বাড়ানোর আইন নিয়ে উত্তাল ফ্রান্স, রাজপথে বিক্ষোভ আইনি প্রক্রিয়াতেই বাংলাদেশে ফিরতে হবে শেখ হাসিনাকে: আইনমন্ত্রী লালমোহনে যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে জখমের অভিযোগ ঝিনাইদহে শিক্ষার্থীদের সৃজনশীলতায় জীবন্ত ইসলামের ইতিহাস ও ঐতিহ্য ঝিনাইদহে জাতীয় শিক্ষক ফোরামের জেলা সম্মেলন, ৭ দফা দাবি চীনে ঐতিহাসিক বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিনপিং

গ্রিসে দাবানলে জঙ্গলে ১৮ জনের মৃত্যু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:৫৫:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০২৩
  • ১০৫ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: গ্রিসের উত্তরপূর্বাঞ্চলীয় একটি জঙ্গল থেকে ১৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে স্থানীয় সময় মঙ্গলবার (২২ আগস্ট)। নিহত সবাই অভিবাসনপ্রত্যাশী বলে ধারণা করছে প্রশাসন। তাদের ধারণা দাবানলের প্রভাবে এদের মৃত্যু হয়েছে।

গ্রিসের যে অঞ্চল থেকে মরদেহগুলো উদ্ধার হয়েছে, সেটি একটি জাতীয় বনভূমি। তুরস্ক সীমান্তের খুব কাছে এই বনভূমি। অভিবাসন প্রত্যাশীরা তুরস্কের রাস্তা দিয়ে অবৈধভাবে ওই জঙ্গলে প্রবেশ করেছিলেন বলে মনে করা হচ্ছে। মরদেহগুলো ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

দাবানলের প্রভাবে গ্রিসে এ পর্যন্ত ২০ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। তার মধ্যে ১৮ জনের মরদেহ উদ্ধার হয়েছে মঙ্গলবার। এথেন্সের উত্তরে একটি জঙ্গল থেকে আরও একজনের দেহ উদ্ধার হয়েছে। তিনিও অভিবাসনপ্রত্যাশী বলে ধারণা করা হচ্ছে। এছাড়া একজন মেষপালকের মরদেহও উদ্ধার হয়েছে। নিজের গবাদি পশুদের বাঁচাতে গিয়ে মৃত্যু হয়েছে তার।

গ্রিসে ভয়াবহভাবে বাড়ছে দাবানল। এথেন্সের খুব কাছে পৌঁছে গেছে আগুন। তবে প্রশাসন জানিয়েছে, এখনই ভয় পাওয়ার কোনো কারণ নেই। গত কয়েক বছর ধরে গরম পড়লেই আগুন লাগছে ইউরোপের জঙ্গলে। তবে এবার গ্রিসে যেভাবে আগুন লেগেছে, তা অন্যবারের চেয়ে কয়েকগুণ বেশি। জলবায়ু পরিবর্তনের জন্যই এমন হচ্ছে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

ডেস্ক/ইবিটাইমস/এনএল

জনপ্রিয়

টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

গ্রিসে দাবানলে জঙ্গলে ১৮ জনের মৃত্যু

আপডেটের সময় ০৮:৫৫:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০২৩