ভিয়েনা ০৩:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে ইরানের বুশেহর প্রদেশে কয়েকটি বিস্ফোরণের শব্দ জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান ঝালকাঠিতে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন টাঙ্গাইলে বাসাইলে রাস্তার পাশে থেকে নবজাতক উদ্ধার চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিত করতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ প্রথমবারের মতো THE Impact Rankings 2026-এ স্থান পেল মাভাবিপ্রবি আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

মেক্সিকোতে বাস দুর্ঘটনায় নিহত ১৬, আহত ৩৬

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:১০:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০২৩
  • ৭৪ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: মেক্সিকোর মধ্যাঞ্চলীয় কুয়াকনোপালান-ওক্সাকা মহাসড়কে বাস দুর্ঘটনায় কমপক্ষে ১৬ জন নিহত এবং ৩৬ জন আহত হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার (২২ আগস্ট) এ দুর্ঘটনা ঘটে। দেশটির কর্মকর্তারা এ তথ্য জানান।

ওয়াক্সাকার প্রসিকিউটর অফিসের এক বিবৃতিতে বলা হয়, ওক্সাকা ও পুয়েবলা রাজ্যের সীমান্তবর্তী মহাসড়কে একটি ট্রেলার ট্রাকের সঙ্গে স্থানীয় বাসিন্দা ও অভিবাসী বহনকারী বাসটির সংঘর্ষ ঘটে।

সড়ক দুর্ঘটনায় আটজন পুরুষ ও আটজন নারী নিহত হয়েছে। আহতদের চিকিৎসার জন্য পুয়েবলার হাসপাতালে পাঠানো হয়েছে।

বাস ও ট্রেলারটির সংঘর্ষের কারণ জানা যায়নি। তবে প্রসিকিউটরের অফিস বলেছে, তারা একজন বিশেষজ্ঞের নেতৃত্বে এ ঘটনার তদন্ত করবে এবং ঠিক কী ঘটেছিল ও কেউ দায়ি কি না, তা শনাক্ত করবে।

ওক্সাকার গভর্নর সালোমন জারা ক্রুজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেন, ‘আমি আহতদের সহায়তা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রধানদের নির্দেশ দিয়েছি। আমরা নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই এবং তাদেরকে আমরা সব ধরনের সহায়তা দেব।’

ডেস্ক/ইবিটাইমস/ এনএল

জনপ্রিয়

পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

মেক্সিকোতে বাস দুর্ঘটনায় নিহত ১৬, আহত ৩৬

আপডেটের সময় ০৬:১০:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০২৩