ভিয়েনা ০৩:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে ইরানের বুশেহর প্রদেশে কয়েকটি বিস্ফোরণের শব্দ জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান ঝালকাঠিতে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন টাঙ্গাইলে বাসাইলে রাস্তার পাশে থেকে নবজাতক উদ্ধার চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিত করতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ প্রথমবারের মতো THE Impact Rankings 2026-এ স্থান পেল মাভাবিপ্রবি আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

দাবানলের কারণে কানাডার ইয়েলোনাইফ শহর থেকে নাগরিকদের সরে যাওয়ার নিদের্শ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:৪৫:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অগাস্ট ২০২৩
  • ৭৯ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: কানাডার উত্তরের বৃহত্তম নগরী ইয়েলোনাইফের বাসিন্দাদের নিরাপদ স্থানে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ নগরীর দিকে দাবানল এগিয়ে আসায় এ নির্দেশ জারি করা হয়। দাবানলটি সপ্তাহান্তে সেখানে পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে।

কানাডার উত্তরপশ্চিমাঞ্চলের পরিবেশমন্ত্রী শেন থম্পসন এক সংবাদ সম্মেলনে বলেন, ‘দুর্ভাগ্যবশত, আমাদের দাবানল পরিস্থিতি আরো খারাপের দিকে মোড় নেওয়ায় ইয়েলোনাইফের পশ্চিমে ছড়িয়ে পড়া দাবানল বর্তমানে এ নগরীকে সত্যিকারের হুমকির মুখে ফেলে দিয়েছে।’

তিনি শুক্রবারের দুপুর নাগাদ নগরীর প্রায় ২০ হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে চলে যাওয়ার নির্দেশ দিয়েছেন। সেখানের এমন পরিস্থিতিতে দক্ষিণের একটি মাত্র মহাসড়ক খোলা রাখা হয়েছে। সেখান থেকে চলে যাওয়ার জন্য বাণিজ্যিক ও সামরিক ফ্লাইটেরও ব্যবস্থা করা হচ্ছে।

বুধবার রাত পর্যন্ত দাবানলটি আঞ্চলিক রাজধানীর ১৭ কিলোমিটারের মধ্যে ছিল। থম্পসন বলেন, ‘আমি জোর দিয়ে বলতে চাই যে, নগরীটি অবিলম্বে বিপদে পড়ার ঝুঁকিতে নেই।’

ইয়েলোনাইফ নগরী কর্তৃপক্ষ এ সপ্তাহের শুরুতে জরুরি অবস্থা ঘোষণা করে। এর পরপরই তা পুরো উত্তরাঞ্চল জুড়ে সম্পসারণ করা হয়। বর্তমানে এ অঞ্চলের ২৩০টিরও বেশি স্থানে আগুন জ্বলতে দেখা যাচ্ছে।

ডেস্ক/ইবিটাইমস/ এনএল

জনপ্রিয়

পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

দাবানলের কারণে কানাডার ইয়েলোনাইফ শহর থেকে নাগরিকদের সরে যাওয়ার নিদের্শ

আপডেটের সময় ০৮:৪৫:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অগাস্ট ২০২৩