ভিয়েনা ০৩:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে ইরানের বুশেহর প্রদেশে কয়েকটি বিস্ফোরণের শব্দ জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান ঝালকাঠিতে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন টাঙ্গাইলে বাসাইলে রাস্তার পাশে থেকে নবজাতক উদ্ধার চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিত করতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ প্রথমবারের মতো THE Impact Rankings 2026-এ স্থান পেল মাভাবিপ্রবি আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

পশ্চিম আফ্রিকা উপকূলে নৌকাডুবি, ৬০ অভিবাসীর মৃত্যুর শঙ্কা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৫৭:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অগাস্ট ২০২৩
  • ৭১ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: পশ্চিম আফ্রিকার দ্বীপ রাষ্ট্র কেপ ভার্দে উপকূলে অভিবাসীদের বহনকারী একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৬০ জনেরও বেশি অভিবাসনপ্রত্যাশীর প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।

বৃহস্পতিবার (১৭ আগষ্ট) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বিবিসি জানায়, দুর্ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত নারী ও শিশুসহ ৩৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

ডুবে যাওয়া নৌকায় থাকা অভিবাসীদের বেশিরভাগই সেনেগালের নাগরিক বলে মনে করা হচ্ছে।

কেপ ভার্দের কর্মকর্তারা জানিয়েছেন, নৌকাটিতে ১০০ জনের বেশি অভিবাসনপ্রত্যাশী ছিল বলে ধারণা করা হচ্ছে। এর মধ্যে নারী ও শিশুসহ ৩৮ জনকে উদ্ধার করা হয়েছে। সাল দ্বীপের কাছে এ দুর্ঘটনা ঘটে।

এদিকে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইএমও) জানিয়েছে, উদ্ধার হওয়া ৩৮ জনের মধ্যে ৪ জন শিশু। তাদের বয়স ১২ থেকে ১৬ বছরের মধ্যে।

ডেস্ক/ইবিটাইমস/এনএল

জনপ্রিয়

পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

পশ্চিম আফ্রিকা উপকূলে নৌকাডুবি, ৬০ অভিবাসীর মৃত্যুর শঙ্কা

আপডেটের সময় ০৭:৫৭:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অগাস্ট ২০২৩