ভিয়েনা ০৫:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন রোমানিয়ার আবাসিক ভবনে রুশ ড্রোন হামলা, আহত ২ ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় যুক্তরাষ্ট্র-ইরানের আরও ৬০ দিনের যুদ্ধবিরতি আগামীকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী অস্ট্রিয়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র ঈদুল আযহা উদযাপিত স্বাধীনতা যুদ্ধের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি : স্পিকার জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী আগামীকাল ঈদুল আজহা দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই: র‌্যাব মহাপরিচালক

ইতালিতে নৌকাডুবিতে ৪১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:১৪:০৭ অপরাহ্ন, বুধবার, ৯ অগাস্ট ২০২৩
  • ৬০ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: ইতালীয় দ্বীপ ল্যাম্পেডুসার কাছে নৌকাডুবির ঘটনায় ৪১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। বুধবার দুর্যোগ থেকে বেঁচে যাওয়া ৪ অভিবাসনপ্রত্যাশী এ তথ্য জানিয়েছেন। সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

উদ্ধার হওয়া ব্যক্তিরা বলছেন, তারা নৌকায় তিউনিসিয়ার স্ফ্যাক্স থেকে যাত্রা করেছিলেন। ইতালি যাওয়ার পথে নৌকাটি ডুবে যায়। উদ্ধার হওয়া ব্যক্তিরা মূলত আইভরি কোস্ট এবং গিনির নাগরিক। তাদের মধ্যে ৩ জন পুরুষ এবং একজন নারী।

তারা জানান, নৌকাটি প্রায় ৭মি (২০ ফুট) লম্বা ছিল। গত বৃহস্পতিবার তিউনিসিয়ার স্ফ্যাক্স থেকে নৌকাটি যাত্রা শুরু করে। কিন্তু তীব্র ঢেউয়ের আঘাতে কয়েক ঘণ্টার মধ্যেই নৌকাটি ডুবে যায়। মাত্র ১৫ জন জীবনরক্ষাকারী সরঞ্জাম পরেছিলেন। ওই নৌকায় ৩ শিশু ছিলও। তার নৌকাডুবির ঘটনায় মারা গেছে। তারা আরও বলেন, একটি কার্গো জাহাজ তাদের উদ্ধার করে এবং ইতালীয় উপকূলরক্ষী জাহাজে তুলে দেয়।

এদিকে তিউনিসিয়ার কর্তৃপক্ষ বলছে, ল্যাম্পেডুসা থেকে প্রায় ৮০ মাইল (১৩০ কিমি) দূরে অবস্থিত একটি বন্দর শহর স্ফ্যাক্স। উন্নত জীবনের আশায় অভিবাসনপ্রত্যাশীদের কাছে এটি জনপ্রিয় প্রবেশদ্বার হিসেবে পরিচিত।

সাম্প্রতিক দিনগুলিতে, ইতালীয় টহল নৌকা এবং দাতব্য গোষ্ঠীগুলি ল্যাম্পেডুসায় আগত আরও ২ হাজার অভিবাসনপ্রত্যাশীদের উদ্ধার করে। চলতি বছর উত্তর আফ্রিকা থেকে ইউরোপে যাওয়ার পথে এ পর্যন্ত ১ হাজার ৮০০ এর বেশি অভিবাসনপ্রত্যাশী প্রাণ হারিয়েছেন।

ডেস্ক/ইবিটাইমস/ এনএল

জনপ্রিয়

লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ইতালিতে নৌকাডুবিতে ৪১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

আপডেটের সময় ০৮:১৪:০৭ অপরাহ্ন, বুধবার, ৯ অগাস্ট ২০২৩