ভিয়েনা ০৮:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
দেশের ত্রয়োদশ সংসদ নির্বাচনের ভোট উৎসবে এগিয়ে গেল বিএনপি ভোলা-৩ আসনে মেজর হাফিজ বেসরকারী ভাবে নির্বাচিত ঠাকুরগাঁও-১ আসনে বড় ব্যবধানে মির্জা ফখরুলের জয় সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার ভোট নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হলে আমরা ফল মেনে নেব : জামায়াত আমির ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ হলে ফলাফল অবশ্যই মেনে নেবো: তারেক রহমান উৎসবমুখর পরিবেশে সারাদেশে ভোটগ্রহণ সম্পন্ন : গণনার প্রস্তুতি চলছে হবিগঞ্জে বানিয়াচংয়ে জাল ভোটের চেষ্টায় ৭ কিশোর আটক টাঙ্গাইলে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে চলছে ভোট গ্রহণ হবিগঞ্জে ২৩৫টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ, কঠোর নিরাপত্তার ঘোষণা র‍্যাবের

শেষ মুহূর্তের গোলে লিভারপুলকে হারাল বায়ার্ন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:৫১:১৩ অপরাহ্ন, বুধবার, ২ অগাস্ট ২০২৩
  • ৩৫ সময় দেখুন

স্পোর্টস ডেস্ক: চলছে ক্লাব ফুটবলের প্রাক-মৌসুমের খেলা। বড় বড় দলগুলো একে অপরের মুখোমুখি হচ্ছে। বুধবার (২ আগস্ট) মাঠে নেমেছিল বায়ার্ন মিউনিখ ও লিভারপুল। এ ম্যাচে শেষ মুহূর্তের গোলে ৪-৩ ব্যবধানে জয় পেয়েছে বাভারিয়ানরা।

প্রথমার্ধে দুই গোলের লিড নিয়েছিল জার্গেন ক্লপের লিভারপুল। কিন্তু জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি তারা। দারুণ কামব্যাক করে ৪-৩ গোলের জয় তুলে নিয়েছে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ।

সিঙ্গাপুর সফরে ম্যাচে ২ মিনিটে লিড নেয় লিভারপুল। গোল করেন কোডি গাকপো। এরপর ২৮ মিনিটে ২-০ গোলের লিড নেয় রেড ডেভিলসরা। ওই গোল করেন ফন ডাইক। প্রথমার্ধেই কামব্যাক করে সমতায় ফেরে টমাস টুখেলের দল বায়ার্ন। ম্যাচের ৩৩ মিনিটে এক গোল শোধ করেন বায়ার্নের সের্গি গিনাব্রি। এরপর ৪২ মিনিটে গোল আসে লিরয় সানের পা থেকে।

দ্বিতীয়ার্ধে আবার লিড নেয় লিভারপুল। এবার গোল করেন লুইস দিয়াজ। গত মৌসুমের অধিকাংশ সময় ইনজুরিতে মাঠের বাইরে থাকা এই লাতিন আমেরিকান ৬৬ মিনিটে দলকে এগিয়ে নেন। এরপর ৮০ মিনিটে আবার সমতায় ফেরে বায়ার্ন মিউনিখ। গোল করেন জোসেপ স্টানিসিক। ফ্রাঙ্কা কাইটজিগ ৯১ মিনিটে গোল করে বায়ার্নকে জয় এনে দেন।

ডেস্ক/ইবিটাইমস/এনএল

জনপ্রিয়

দেশের ত্রয়োদশ সংসদ নির্বাচনের ভোট উৎসবে এগিয়ে গেল বিএনপি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

শেষ মুহূর্তের গোলে লিভারপুলকে হারাল বায়ার্ন

আপডেটের সময় ০৮:৫১:১৩ অপরাহ্ন, বুধবার, ২ অগাস্ট ২০২৩