ভিয়েনা ০২:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে ইরানের বুশেহর প্রদেশে কয়েকটি বিস্ফোরণের শব্দ জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান ঝালকাঠিতে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন টাঙ্গাইলে বাসাইলে রাস্তার পাশে থেকে নবজাতক উদ্ধার চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিত করতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ প্রথমবারের মতো THE Impact Rankings 2026-এ স্থান পেল মাভাবিপ্রবি আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

পেরুতে বাস দুর্ঘটনায় নিহত ১২

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৪৭:২৯ অপরাহ্ন, বুধবার, ১৯ জুলাই ২০২৩
  • ৭২ সময় দেখুন

পেরুর প্রত্যন্ত অঞ্চলে মঙ্গলবার (১৮ জুলাই) এক বাস দুর্ঘটনায় কমপক্ষে ১২ জন নিহত ও আরও ১৫ জনেরও বেশি মানুষ আহত হয়েছে। বাসটি গিরিখাতে পড়ে গেলে এ হতাহতের ঘটনা ঘটে। খবর এএফপির।

ফিৎজকারাল্ড প্রদেশের মেয়র কার্লোস ওয়োলা বেতার কেন্দ্র আরপিপিকে বলেন, এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এখন পর্যন্ত ১২ জন নিহত ও ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আমরা এখনো ঘটনাস্থলে কাজ করছি এবং পুলিশ, স্বাস্থ্যকর্মী ও প্রসিকিউটরদের সাথে একত্রে সব ধরনের সহায়তা প্রদান করছি।’

খবরে আরও বলা হয়, মঙ্গলবার বিকেলে আঙ্কাশের আন্দিয়ান অঞ্চলে বাসটি উল্টে গিয়ে প্রায় ১০০ মিটার গভীর একটি গিরিখাতে পড়ে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। বাসটি ইয়াউয়া থেকে রাজধানী লিমার দিকে যাচ্ছিল।

মেয়র আরও বলেন, স্থানীয় বাসিন্দাদের দেওয়া তথ্য অনুযায়ী বাসটি ভয়ঙ্করভাবে রাস্তা থেকে গড়িয়ে পড়ে। এ দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করা হয়েছে।

দ্রুত গতি, দুর্বল যোগাযোগ ব্যবস্থা, ঝুঁকিপূর্ণ রাস্তায় সাইনবোর্ডের অভাব এবং ট্রাফিক আইনের দুর্বল প্রয়োগের কারণে প্রায় পেরুর বিভিন্ন মহাসড়কে দুর্ঘটনা ঘটে থাকে।

Tag :
জনপ্রিয়

পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

পেরুতে বাস দুর্ঘটনায় নিহত ১২

আপডেটের সময় ০৫:৪৭:২৯ অপরাহ্ন, বুধবার, ১৯ জুলাই ২০২৩