ভিয়েনা ০৩:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মধ্যপ্রাচ্যের বাহরাইনে প্রবাসীদের সতর্ক থাকতে দূতাবাস থেকে নির্দেশনা ইরানি ড্রোনের কারণে দক্ষিণাঞ্চলের আকাশসীমা বন্ধ করল আজারবাইজান হরমুজ প্রণালীতে তেলের ট্যাংকারে ইরানের হামলা, ২৪ ক্রুকে বাঁচালো ওমান চরফ্যাশনে বসতভিটা দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩ টাঙ্গাইলে ৫ ক্রেতাকে ওয়ালটনের উপহার হস্তান্তর লালমোহন শাহবাজপুর রেসিডেনসিয়াল মাদরাসার প্রথম বছরেই ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তি লাভ চরফ্যাসনে অবৈধ সেচ পাম্পিংয়ের প্রভাবে অকার্যকর দেড় হাজার নলকূপ ১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সকলের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর ইরানের বিরুদ্ধে হামলায় যুক্তরাস্ট্রকে ভারতের বন্দর ব্যবহার করতে দেওয়ার অভিযোগ: ভারতের অস্বীকার

বেইজিংয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সাথে চীনা প্রতিপক্ষের বৈঠক শুরু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:৩৪:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৯ জুন ২০২৩
  • ৪৫ সময় দেখুন

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এখন চীনের রাজধানী বেইজিংয় সফরে রয়েছেন

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ সংস্থা ভয়েস অফ আমেরিকার খবরে বলা হয়েছে,২০১৮ সালের পর তিনিই যুক্তরাষ্ট্রের প্রথম শীর্ষ কূটনীতিবিদ হিসেবে চীন সফরে এসেছেন। ব্লিংকেন চীনের পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং, চীনের শীর্ষ কূটনীতিবিদ ওয়াং ইর সঙ্গে দেখা করবেন। চীনের প্রেসিডেন্ট শি জিন পিংইয়ের সঙ্গেও তার দেখা করার সম্ভাবনা রয়েছে।

যুক্তরাষ্ট্র ও চীনের কর্মকর্তারা দুই দেশের সম্পর্ককে স্থিতিশীল করা ও শীর্ষ পর্যায়ে আলোচনার চ্যানেল খোলা রাখার প্রয়োজনীয়তাকে যুগপৎ স্বীকার করেছেন। তবে এ সফরে মানবাধিকার, তাইওয়ান, প্রযুক্তি ও অন্যান্য নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে ২ দেশের মাঝে মতভেদ দূর হওয়ার ব্যাপারে প্রত্যাশা খুবই কম।

শুক্রবার সন্ধ্যায়, চীনের উদ্দেশ্যে রওনা দেওয়ার অল্প সময় আগে ব্লিংকেন ওয়াশিংটনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানান, যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা চীনা সহকর্মীদের সঙ্গে বিভিন্ন বিষয়ের ওপর “অত্যন্ত বাস্তবসম্মত উদ্বেগ” নিয়ে খুবই খোলাখুলি আলোচনা করবে।

যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তারা জানান, ব্লিংকেনের বৈঠকের আলোচনা সূচীর মধ্যে যেসব বিষয় প্রাধান্য পাবে, তার মধ্যে আছে আঞ্চলিক নিরাপত্তা, মাদকবিরোধী উদ্যোগ, জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক ম্যাক্রো অর্থনীতির স্থিতিশীলতা, অন্যায়ভাবে চীনে আটক থাকা যুক্তরাষ্ট্রের নাগরিক এবং যুক্তরাষ্ট্র ও চীনের মানুষের মাঝে বিনিময়।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানান, উভয় দেশের নিজ নিজ স্বার্থেই যোগাযোগের মাধ্যম খোলা রাখা উচিৎ। পেন্টাগন একইসঙ্গে আশা করে বেইজিং মিলিটারি হটলাইনে যোগাযোগ করা হলে সাড়া দেবে, যাতে জেনারেলরা গুরুত্বপূর্ণ ঘটনার সময় কথা বলতে পারেন। এ প্রসঙ্গে তাইওয়ান প্রণালীতে যুক্তরাষ্ট্র ও চীনের জাহাজের প্রায়-সংঘাতের উদাহরণ দেওয়া হয়।

পর্যবেক্ষকরা জানান, অস্থিরতা থাকা সত্ত্বেও ২ দেশের সরকার এ বছরের শেষের দিকে একটি সম্মেলন আয়োজনের চেষ্টা চালাচ্ছে।

কবির আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়

মধ্যপ্রাচ্যের বাহরাইনে প্রবাসীদের সতর্ক থাকতে দূতাবাস থেকে নির্দেশনা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বেইজিংয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সাথে চীনা প্রতিপক্ষের বৈঠক শুরু

আপডেটের সময় ০৮:৩৪:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৯ জুন ২০২৩