ভিয়েনা ০৮:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মধ্যপ্রাচ্যের বাহরাইনে প্রবাসীদের সতর্ক থাকতে দূতাবাস থেকে নির্দেশনা ইরানি ড্রোনের কারণে দক্ষিণাঞ্চলের আকাশসীমা বন্ধ করল আজারবাইজান হরমুজ প্রণালীতে তেলের ট্যাংকারে ইরানের হামলা, ২৪ ক্রুকে বাঁচালো ওমান চরফ্যাশনে বসতভিটা দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩ টাঙ্গাইলে ৫ ক্রেতাকে ওয়ালটনের উপহার হস্তান্তর লালমোহন শাহবাজপুর রেসিডেনসিয়াল মাদরাসার প্রথম বছরেই ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তি লাভ চরফ্যাসনে অবৈধ সেচ পাম্পিংয়ের প্রভাবে অকার্যকর দেড় হাজার নলকূপ ১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সকলের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর ইরানের বিরুদ্ধে হামলায় যুক্তরাস্ট্রকে ভারতের বন্দর ব্যবহার করতে দেওয়ার অভিযোগ: ভারতের অস্বীকার

বেলারুশে রাশিয়ার কৌশলগত পারমাণবিক অস্ত্র

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:০৫:১৬ অপরাহ্ন, বুধবার, ১৪ জুন ২০২৩
  • ৪৪ সময় দেখুন

রাশিয়া জাপানের হিরোশিমায় নিক্ষিপ্ত বোমার চেয়ে ৩ গুণ শক্তিশালী পারমাণবিক অস্ত্র মোতায়েন করেছে বেলারুশে

আন্তর্জাতিক ডেস্কঃ বেলারুশে কৌশলগত পারমাণবিক অস্ত্র সরবরাহ শুরু করেছে রাশিয়া। মার্কিন যুক্তরাষ্ট্র ১৯৪৫ সালে হিরোশিমা ও নাগাসাকিতে যে পারমাণবিক বোমা ফেলেছিল তারচেয়ে তিনগুণ বেশি শক্তিশালী বোমা রয়েছে এসব অস্ত্রের মধ্যে।

বুধবার বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো এ তথ্য জানিয়েছেন।সোভিয়েত ইউনিয়নের পতনের পর এবারাই প্রথম রাশিয়ার বাইরে যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এমন স্বল্প-পরিসরের কম শক্তিশালী পারমাণবিক অস্ত্র মোতায়েন করলো মস্কো।

রাশিয়ার সরকারি টিভি চ্যানেল রসিয়া – ১ এর সাথে একটি সাক্ষাৎকারে লুকাশেঙ্কো বলেছেন, ‘আমাদের কাছে ক্ষেপণাস্ত্র এবং বোমা রয়েছে যা আমরা রাশিয়ার কাছ থেকে পেয়েছি। বোমাগুলো হিরোশিমা ও নাগাসাকি ফেলা বোমার তুলনায় তিনগুণ বেশি শক্তিশালী।’

এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার বলেছেন, রাশিয়া কৌশলগত পারমাণবিক অস্ত্রের নিয়ন্ত্রণ বজায় রাখবে, এগুলো রাখার জন্য বিশেষ স্টোরেজ সুবিধা প্রস্তুত হওয়ার পরে বেলারুশে মোতায়েন শুরু করা হবে।

তথ্যসূত্র: বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম

কবির আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়

মধ্যপ্রাচ্যের বাহরাইনে প্রবাসীদের সতর্ক থাকতে দূতাবাস থেকে নির্দেশনা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বেলারুশে রাশিয়ার কৌশলগত পারমাণবিক অস্ত্র

আপডেটের সময় ০৬:০৫:১৬ অপরাহ্ন, বুধবার, ১৪ জুন ২০২৩