ভিয়েনা ০৯:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন রোমানিয়ার আবাসিক ভবনে রুশ ড্রোন হামলা, আহত ২ ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় যুক্তরাষ্ট্র-ইরানের আরও ৬০ দিনের যুদ্ধবিরতি আগামীকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী অস্ট্রিয়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র ঈদুল আযহা উদযাপিত স্বাধীনতা যুদ্ধের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি : স্পিকার জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী আগামীকাল ঈদুল আজহা দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই: র‌্যাব মহাপরিচালক

ইউক্রেন নিয়ে শান্তি আলোচনার আয়োাজন করতে উন্মুক্ত দক্ষিণ আফ্রিকা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:১১:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৯ জুন ২০২৩
  • ৫৮ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: দক্ষিণ আফ্রিকা বৃহস্পতিবার জানিয়েছে, তারা রাশিয়া ও ইউক্রেনের মধ্যে আলোচনার আয়োজন করার জন্য প্রস্তুত রয়েছে। এ সংঘাতের অবসান ঘটাতে চাওয়া আফ্রিকার নেতাদের শান্তি মিশনকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্বাগত জানানোর পর তাদের এ প্রস্তুতির কথা জানানো হয়। খবর এএফপি’র।

প্রেসিডেন্ট সিরিল রামাফোসা গত মাসে বলেছিলেন, পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি উভয়ই আফ্রিকার ছয় সদস্যের শান্তি দল গ্রহণ করতে সম্মত হয়েছেন। মিশনটি এ মাসেই তাদের কার্যক্রম শুরু করবে বলে আশা করা হচ্ছে।

প্রেসিডেন্ট কার্যালয়ের মন্ত্রী খুম্বুদজো এন্তশাভেনি প্রিটোরিয়ায় সাংবাদিকদের বলেন, ‘এখানে দক্ষিণ আফ্রিকার শান্তি সম্মেলন আয়োজনের সম্ভাবনার ব্যাপারে আমাদের অবশ্যই ইতিবাচক মনোভাব দেখাতে হবে।’

এর আগে বৃহস্পতিবার রামাফোসার কার্যালয় জানায়, এ ব্যাপারে পুতিনের সাথে প্রেসিডেন্ট কথা বলেছেন। রাসাফোসা ঘোষিত এ প্রতিনিধি দলে কঙ্গো প্রজাতন্ত্র, মিশর, সেনেগাল. দক্ষিণ আফ্রিকা, উগান্ডা এবং জাম্বিয়ার প্রেসিডেন্টরা রয়েছেন।

এদিকে, রাশিয়ার নেতা ‘আফ্রিকার রাষ্ট্রপ্রধানদের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং এমন শান্তি মিশন গ্রহণ করার ইচ্ছা প্রকাশ করেছেন।’

ডেস্ক/ইবিটাইমস/ এনএল

জনপ্রিয়

লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ইউক্রেন নিয়ে শান্তি আলোচনার আয়োাজন করতে উন্মুক্ত দক্ষিণ আফ্রিকা

আপডেটের সময় ০৫:১১:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৯ জুন ২০২৩