ভিয়েনা ০২:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে ইরানের বুশেহর প্রদেশে কয়েকটি বিস্ফোরণের শব্দ জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান ঝালকাঠিতে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন টাঙ্গাইলে বাসাইলে রাস্তার পাশে থেকে নবজাতক উদ্ধার চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিত করতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ প্রথমবারের মতো THE Impact Rankings 2026-এ স্থান পেল মাভাবিপ্রবি আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী মাভাবিপ্রবিতে সিনিয়রকে মারধরের ঘটনায় শিক্ষার্থীদের সংঘর্ষ ও ভাঙচুর, সহকারী প্রক্টরসহ আহত ১০

আসছে ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:০৯:৩৮ অপরাহ্ন, বুধবার, ৭ জুন ২০২৩
  • ৬৮ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: দক্ষিণ-পূর্ব আরব সাগরে একটি গভীর নিম্নচাপ সৃষ্টি হয়েছে। নিম্নচাপটি ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’-এ রূপ নিতে পারে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া অফিস।

ভারতীয় সংবাদমাধ্যম জি-নিউজ ও হিন্দুস্তান টাইমসের তথ্যমতে, ঘূর্ণিঝড়ের গতিপথ এখনও পরিষ্কার নয়। তবে ধারণা করা হচ্ছে, ঘূর্ণিঝড়টি ভারতের পশ্চিম উপকূল ঘেঁষে উত্তর দিকে অগ্রসর হতে পারে। অথবা এটি উত্তর দিকে অগ্রসর হয়ে বাম দিকে বাঁক নেবে এবং ওমানের দিকে এগিয়ে যেতে পারে।

ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারতের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে, দেশটির কর্ণাটক, মহারাষ্ট্র, কেরেলা ও গুজরাটে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

ভারতের আবহাওয়া অফিস বলছে, ঘূর্ণিঝড়টি অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হলে বড় ধরনের ক্ষতি হতে পারে। তাই, সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

ডেস্ক/ইবিটাইমস/ এনএল

জনপ্রিয়

বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

আসছে ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’

আপডেটের সময় ০৫:০৯:৩৮ অপরাহ্ন, বুধবার, ৭ জুন ২০২৩