ভিয়েনা ১০:০৫ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতীয় দল থেকে বাদ কুলদীপ যাদব শিশু অধিকার ও পুলিশের ক্ষমতা বাড়ানোর আইন নিয়ে উত্তাল ফ্রান্স, রাজপথে বিক্ষোভ আইনি প্রক্রিয়াতেই বাংলাদেশে ফিরতে হবে শেখ হাসিনাকে: আইনমন্ত্রী লালমোহনে যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে জখমের অভিযোগ ঝিনাইদহে শিক্ষার্থীদের সৃজনশীলতায় জীবন্ত ইসলামের ইতিহাস ও ঐতিহ্য ঝিনাইদহে জাতীয় শিক্ষক ফোরামের জেলা সম্মেলন, ৭ দফা দাবি চীনে ঐতিহাসিক বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিনপিং

ট্রাইব্রেকারে রোমাকে হারিয়ে সেভিলার উয়েফা শিরোপা লাভ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:০০:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুন ২০২৩
  • ১৪০ সময় দেখুন

ভাগ্য পরীক্ষায় হারলো ইতালির রোমা, স্পেনের সেভিলার ঘরে রেকর্ড শিরোপা

স্পোর্টস ডেস্কঃ বুধবার (৩১ মে) হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে উয়েফা (UEFA) ইউরোপা লীগের ফাইনালের এক শ্বাসরুদ্ধকর খেলায় উয়েফা ইউরোপা লিগের কিং খ্যাত স্পেনের সেভিয়া ট্রাইব্রেকারে ইতালির রোমাকে ৪-১ গোলে পরাজিত করে।

খেলার নির্ধারিত ৯০ মিনিট ১-১ গোলে অমীমাংসিত অবস্থায় শেষ হলে খেলাটি অতিরিক্ত সময় গড়ায়। অতিরিক্ত সময়েও ফলাফল অপরিবর্তিত থাকায় ট্রাইব্রেকার বা পেনাল্টি কিকের মাধ্যমে খেলার জয় পরাজয় নিশ্চিত করা হয়।

সেভিয়াকে উয়েফা ইউরোপা লিগের কিং বলার অবশ্য সংগত কারণও রয়েছে। তাদের সমপরিমাণ দূরের কথা তাদের অর্ধেক শিরোপাও এখন নেই কারও। এছাড়া যতবার তারা ইউরোপা লিগের ফাইনাল খেলেছে, ততোবারই চ্যাম্পিয়ন হয়েছে। এবার তারা ইতালিয়ান ক্লাব এএস রোমাকে টাইব্রেকারে ৪-১ ব্যবধানে হারিয়ে রেকর্ড সপ্তমবারের শিরোপা ঘরে তুলেছে। সেভিলার পর তিনটি করে শিরোপা আছে ইন্টার মিলান, লিভারপুল, জুভেন্টাস ও অ্যাটলেটিকো মাদ্রিদের ঘরে।

হাঙ্গেরির বুদাপেস্টে অনুষ্ঠিত ফাইনালে অবশ্য হোসে মরিনহোর শিষ্যরা দারুণ খেলেছিল। ম্যাচের ৩৪ মিনিটে পাওলো দিবালার গোলে নিয়েছিল লিড। এগিয়ে ছিল ৫৪ মিনিট পর্যন্ত। এরপর রোমার জিয়ানলুকা মানচিনির আত্মঘাতী গোলে সমতায় ফেরে সেভিলা।

সেই সমতা নিয়ে শেষ হয় ৯০ মিনিটের খেলা। এরপর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। ১২০ মিনিটেও ভাঙ্গে না ১-১ গোলের সমতা। তাতে ম্যাচ গড়ায় টাইব্রেকার নামক ভাগ্য পরীক্ষায়। সেই পরীক্ষায় রোমাকে ৪-১ ব্যবধানে হারিয়ে শিরোপা জিতে নেয় সেভিলা।

টাইব্রেকারে রোমার নেওয়া দুটি শট ফিরিয়ে দেন সেভিয়ার গোলরক্ষক বিশ্বকাপে দারুণ খেলা মরোক্কান ইয়াসিন বুনু। অন্যদিকে তার সতীর্থরা টানা চারটি শট জালে জড়িয়ে জয় নিশ্চিত করে।

এটা ছিল সবশেষ ছয় ইউরোপিয়ান ফাইনালে হোসে মরিনহোর প্রথম পরাজয়। অন্যদিকে সাতবার ফাইনাল খেলে সাতবারই শিরোপা জিতলো কিং সেভিলা।

কবির আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়

টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ট্রাইব্রেকারে রোমাকে হারিয়ে সেভিলার উয়েফা শিরোপা লাভ

আপডেটের সময় ০৮:০০:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুন ২০২৩