ভিয়েনা ০১:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইলে বাসাইলে রাস্তার পাশে থেকে নবজাতক উদ্ধার চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিত করতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ প্রথমবারের মতো THE Impact Rankings 2026-এ স্থান পেল মাভাবিপ্রবি আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী মাভাবিপ্রবিতে সিনিয়রকে মারধরের ঘটনায় শিক্ষার্থীদের সংঘর্ষ ও ভাঙচুর, সহকারী প্রক্টরসহ আহত ১০ ঝিনাইদহে কৃষকের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণ বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত লালমোহনে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ বিশ্বের শ্রেষ্ঠ বাসযোগ্য শহর কোপেনহেগেন,ভিয়েনা দ্বিতীয়,আর ঢাকা ১৭১তম

জাপানের হিরোশিমায় মোদি-জেলেনস্কি বৈঠক

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৯:২০:৫৮ অপরাহ্ন, শনিবার, ২০ মে ২০২৩
  • ৭১ সময় দেখুন

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে জাপানের হিরোশিমায় সাক্ষাৎ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

আন্তর্জাতিক ডেস্কঃ শনিবার (২০ মে) জাপানের হিরোশিমায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে সাক্ষাত করতে তার হোটেল স্যুটে সাক্ষাত করতে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথম মুখোমুখি সাক্ষাৎ হলেন দুই সরকার প্রধান।

জি ৭ দেশগুলির বৈঠকে যোগ দিতে জাপানের হিরোশিমায় গিয়েছেন নরেন্দ্র মোদি। ওই বৈঠকে যোগ দিতে গিয়েছেন ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কিও। সেখানেই দু’জনের মধ্যে সাক্ষাৎ হয়।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারতীয় প্রতিনিধিদলের সাথেনইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নেতৃত্বে প্রতিনিধিদল
এক সৌজন্য বৈঠকে মিলিত হন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৈঠকের পর এক টুইট বার্তায় তাদের বৈঠকের কথা জানিয়ে পোষ্ট দিয়েছেন।

গত ফেব্রুয়ারিতে রাশিয়ার আগ্রাসনের নিন্দা করে জাতিসংঘের সাধারণ পরিষদের একটি প্রস্তাব উঠলে তাতে ভোট দেওয়া থেকে বিরত থাকে ভারত। ওই সময় ভারতের পক্ষ থেকে বলা হয়েছিল শান্তিপূর্ণ আলোচনাই সংঘর্ষের একমাত্র সমাধান।

রাশিয়া ও ভারতের মধ্যে কয়েক দশকের পুরনো সম্পর্ক রয়েছে। মস্কো ভারতের বৃহত্তম অস্ত্র সরবরাহকারী। কাশ্মীরের বিতর্কিত অঞ্চল নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে প্রস্তাব উত্থাপন করা হলে তাতে ভেটো দিয়েছিল রাশিয়া।

কবির আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়

টাঙ্গাইলে বাসাইলে রাস্তার পাশে থেকে নবজাতক উদ্ধার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

জাপানের হিরোশিমায় মোদি-জেলেনস্কি বৈঠক

আপডেটের সময় ০৯:২০:৫৮ অপরাহ্ন, শনিবার, ২০ মে ২০২৩