ভিয়েনা ০৬:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতীয় দল থেকে বাদ কুলদীপ যাদব শিশু অধিকার ও পুলিশের ক্ষমতা বাড়ানোর আইন নিয়ে উত্তাল ফ্রান্স, রাজপথে বিক্ষোভ আইনি প্রক্রিয়াতেই বাংলাদেশে ফিরতে হবে শেখ হাসিনাকে: আইনমন্ত্রী লালমোহনে যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে জখমের অভিযোগ ঝিনাইদহে শিক্ষার্থীদের সৃজনশীলতায় জীবন্ত ইসলামের ইতিহাস ও ঐতিহ্য ঝিনাইদহে জাতীয় শিক্ষক ফোরামের জেলা সম্মেলন, ৭ দফা দাবি চীনে ঐতিহাসিক বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিনপিং

৮ ফেব্রুয়ারী থেকে অস্ট্রিয়ায় পুন:রায় মসজিদ খুলে দেওয়ার সিদ্ধান্ত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:০৩:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ ফেব্রুয়ারী ২০২১
  • ১৭৪ সময় দেখুন

ইউরোপ ডেস্কঃ বৃহস্পতিবার ৪ ফেব্রুয়ারী অস্ট্রিয়ান মুসলিম অথরিটি (IGGÖ) তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিজ্ঞপ্তি জানিয়েছেন, আগামী সোমবার ৮ ফেব্রুয়ারী থেকে কিছু বিধিনিষেধ সাপেক্ষে অস্ট্রিয়ার সকল মসজিদ সব ধরনের ইবাদতের জন্য পুনরায় খুলে দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে।

এখানে উল্লেখ্য যে,অস্ট্রিয়ান সরকার বর্তমানে চলমান বর্ধিত লকডাউনটি আগামী ৮ ফেব্রুয়ারী থেকে কিছুটা শিথিল করার সিদ্ধান্ত নিয়েছেন। সে মোতাবেক সরকার সোমবার থেকে ভিয়েনা ও বুরগেনল্যান্ড রাজ্যের বিভিন্ন স্কুল,ব্যবসা-বাণিজ্য এবং দোকানপাট খোলার সিদ্ধান্ত ঘোষণা করেছেন। বাকী অন্যান্য রাজ্যে দোকানপাট ও ব্যবসা-বাণিজ্য খুললেও স্কুল খুলছে ১৫ ই ফেব্রুয়ারী থেকে। ৮ ই ফেব্রুয়ারী থেকে অস্ট্রিয়ায় প্রস্তান নিষেধাজ্ঞা অর্থাৎ ঘর থেকে বিনাকারনে বের হওয়ার নিষেধাজ্ঞা আগামী সোমবার থেকে রাত ৮ টা থেকে ভোর ৬ টা পর্যন্ত করা হয়েছে। এই সময়ের মধ্যে শুধুমাত্র পেশাদারী কাজ,অন্যকে সাহায্য,জরুরী কেনাকাটা এবং মুক্ত বাতাসের জন্য ঘর থেকে বের হওয়ার অনুমতি দেওয়া হয়েছে।

অস্ট্রিয়ান মুসলিম অথরিটি সোমবার থেকে অস্ট্রিয়ায় বসবাসকারী সকল মুসলমানকে নিম্নলিখিত শর্ত সমূহ মেনে মসজিদে আসার অনুরোধ করেছেন।* মসজিদে অবশ্যই FFP2 মাস্ক পড়তে হবে। * একজন থেকে আরেকজনের দূরত্ব ২ মিটার হতে হবে । * প্রত্যকে নিজের নামাজের জায়নামাজা বা মাদুর নিয়ে আসতে হবে।* মসজিদে কোনও হ্যান্ডশেক এবং কোনও আলিঙ্গন করা যাবে না।* কেহ অসুস্থ বোধ করলে মসজিদে আসতে কঠোরভাবে নিষেধ করা হয়েছে।* নামাজের জন্য ওষু বাসা থেকে করে আসতে হবে, মসজিদের ওযুখানা ও টয়লেট করোনার জন্য বহিরাগতদের জন্য ব্যবহার নিষিদ্ধ থাকবে।

কবির আহমেদ /ইবি টাইমস

Tag :
জনপ্রিয়

টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

৮ ফেব্রুয়ারী থেকে অস্ট্রিয়ায় পুন:রায় মসজিদ খুলে দেওয়ার সিদ্ধান্ত

আপডেটের সময় ১১:০৩:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ ফেব্রুয়ারী ২০২১