ভিয়েনা ০২:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইলের নাগরপুরে ভোক্তা অধিকারের অভিযান, জরিমানা মাভাবিপ্রবিতে নেক্সটজেন গ্লোবাল ইকো-লিডারশীপ সামিট অনুষ্ঠিত টাঙ্গাইলে রেড ক্রিসেন্ট দিবস পালিত, সাধারণ সভা ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত লালমোহনে নারিকেল পাড়া নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১, আটক ৪ মাইলস্টোন ট্র্যাজেডি: ড. ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন পুলিশে শৃঙ্খলা ফেরায় সেনাবাহিনী প্রত্যাহার করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী শিক্ষার্থীদের মাঝে ব্যাগ, পোশাক ও ফুটওয়্যার সামগ্রী বিতরণ করা হবে : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ বায়ার্নকে বিদায় করে টানা দ্বিতীয়বার ফাইনালে পিএসজি লালমোহনে উপজেলা পর্যায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত

জামিন পেলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৪৪:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ মে ২০২৩
  • ৫৭ সময় দেখুন

ইমরান খানকে শুক্রবার ইসলামাবাদ হাইকোর্ট জামিন দিয়েছে।এই সপ্তাহে দুর্নীতির অভিযোগে তাকে গ্রেফতার করার পর ব্যাপক সংঘর্ষ শুরু হয়।পরে সুপ্রিমকোর্ট তার গ্রেফতারকে অবৈধ ঘোষণা করে

আন্তর্জাতিক ডেস্কঃ গত মঙ্গলবার (৯ মে) পাকিস্তানের আধা-সামরিক বাহিনী ইমরান খানকে জোর করে আদালতে নিয়ে যায় এবং তার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করে। সুপ্রিম কোর্ট পরে এই গ্রেফতারকে বেআইনি ঘোষণা করে এবং এই প্রক্রিয়াকে প্রত্যাহারের (ব্যাকট্র্যাকড) দাবি জানায়।

শুক্রবার একটি নিরাপদ মোটর বহরে করে আবার ইসলামাবাদ হাইকোর্টে আসেন ইমরান খান। এ সময় কয়েক ডজন পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্য তাকে আদালত ভবনে হাঁটিয়ে নিয়ে যান। এর পর তার জামিন মঞ্জুর করা হয়।

শুনানির আগে আদালতের সামনে জড়ো হন পিটিআই আইনজীবীরা। এ সময় তারা, “খান, আপনার ভক্ত অগণিত” এবং “আইনজীবীরা বেঁচে আছেন” বলে চিৎকার করছিলেন। ক্ষমতাচ্যুত এই নেতা তখন তার মুষ্টিবদ্ধ হাত মাথার ওপর তুলে ধরেন। তবে মনে হচ্ছে, এই আইনি অধ্যায় শেষ হতে এখনো অনেক সময় বাকি রয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী ইমরান খানকে পুনরায় গ্রেফতার করার অঙ্গীকার করেছেন। ইমরান খান বেশ কয়েকটি মামলায় জড়িয়ে পড়েছেন, যা পাকিস্তানের বিরোধী দলের নেতাদের জন্য একটা চলমান সমস্যা। তিনি গত এপ্রিলে ক্ষমতাচ্যুত হওয়ার পর এবং সামরিক বাহিনীর বিরুদ্ধে সমালোচনা শুরু করলে, তিনি এসব মামলায় জড়িয়ে পড়েন।

অক্টোবরের আগেই সাধারণ নির্বাচন হওয়ার কথা। এই সাবেক ক্রিকেট তারকা নড়বড়ে ক্ষমতাসীন জোট সরকারের বিরুদ্ধে, শীর্ষ জেনারেলদের সাথে যোগসাজশ করে তাকে ক্ষমতাচ্যুত করেছে বলে অভিযোগ করেছেন।

৭০ বছর বয়সী এই রাজনীতিবিদ একটি ভয়ঙ্কর অভিযোগ করেছেন যে তারা নভেম্বরে তাকে হত্যার চেষ্টা করেছে। নির্বাচনের প্রচারণা কালে এই হত্যা-চেষ্টা চালানো হয়; সে সময় তার পায়ে গুলি লাগে।

তথ্যসূত্র: বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম

কবির আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়

টাঙ্গাইলের নাগরপুরে ভোক্তা অধিকারের অভিযান, জরিমানা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

জামিন পেলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান

আপডেটের সময় ০৭:৪৪:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ মে ২০২৩