ভিয়েনা ০৩:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইলের নাগরপুরে ভোক্তা অধিকারের অভিযান, জরিমানা মাভাবিপ্রবিতে নেক্সটজেন গ্লোবাল ইকো-লিডারশীপ সামিট অনুষ্ঠিত টাঙ্গাইলে রেড ক্রিসেন্ট দিবস পালিত, সাধারণ সভা ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত লালমোহনে নারিকেল পাড়া নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১, আটক ৪ মাইলস্টোন ট্র্যাজেডি: ড. ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন পুলিশে শৃঙ্খলা ফেরায় সেনাবাহিনী প্রত্যাহার করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী শিক্ষার্থীদের মাঝে ব্যাগ, পোশাক ও ফুটওয়্যার সামগ্রী বিতরণ করা হবে : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ বায়ার্নকে বিদায় করে টানা দ্বিতীয়বার ফাইনালে পিএসজি লালমোহনে উপজেলা পর্যায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত

ড্রোন হামলায় রাশিয়ায় তেল শোধনাগারে আগুন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৫১:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ মে ২০২৩
  • ৬৮ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: ড্রোন হামলায় রাশিয়ার দক্ষিণাঞ্চলে একটি তেল শোধনাগারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিভিয়ে ফেলা হয়। এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। বৃহস্পতিবার এমন তথ্য জানিয়েছেন স্থানীয় জরুরি পরিষেবাগুলোর মুখপাত্র।

রুশ সংবাদ সংস্থা তাস জানিয়েছে, ক্রাসনোদার অঞ্চলের নোভোরোসিয়স্কের কৃষ্ণ সাগর বন্দরের কাছে ইলস্কি শোধনাগারে এ ঘটনা ঘটেছে।

ঘটনার পর ক্রাসনোদরের গভর্নর ভেনিয়ামিন কনড্রাটেয়েভ জানান, জরুরি পরিষেবাগুলোর জন্য এটি দ্বিতীয় অস্বস্তিকর রাত। ইলস্কি শোধনাগারের ট্যাঙ্কে আগুন লেগেছে।

প্রাথমিক প্রতিবেদনের বরাত দিয়ে তিনি আরও বলেন, এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা তিনি বলেননি।

অবকাঠামো এবং সামরিক স্থাপনা লক্ষ্য করে সম্প্রতি ঘন ঘন ড্রোন হামলার ঘটনা ঘটছে বলে দাবি করেছে মস্কো। এ ঘটনার জন্য বরাবরই ইউক্রেনকে দায়ী করেছে তারা। তবে দায় স্বীকার করেনি ইউক্রেন।

ডেস্ক/ইবিটাইমস/আরএস

জনপ্রিয়

টাঙ্গাইলের নাগরপুরে ভোক্তা অধিকারের অভিযান, জরিমানা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ড্রোন হামলায় রাশিয়ায় তেল শোধনাগারে আগুন

আপডেটের সময় ০৫:৫১:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ মে ২০২৩