ভিয়েনা ০৩:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইলের নাগরপুরে ভোক্তা অধিকারের অভিযান, জরিমানা মাভাবিপ্রবিতে নেক্সটজেন গ্লোবাল ইকো-লিডারশীপ সামিট অনুষ্ঠিত টাঙ্গাইলে রেড ক্রিসেন্ট দিবস পালিত, সাধারণ সভা ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত লালমোহনে নারিকেল পাড়া নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১, আটক ৪ মাইলস্টোন ট্র্যাজেডি: ড. ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন পুলিশে শৃঙ্খলা ফেরায় সেনাবাহিনী প্রত্যাহার করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী শিক্ষার্থীদের মাঝে ব্যাগ, পোশাক ও ফুটওয়্যার সামগ্রী বিতরণ করা হবে : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ বায়ার্নকে বিদায় করে টানা দ্বিতীয়বার ফাইনালে পিএসজি লালমোহনে উপজেলা পর্যায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত

দুর্নীতির দায়ে অভিযুক্তরা ইউরোপে কালো তালিকাভুক্ত ও নিষিদ্ধ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:০৩:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ মে ২০২৩
  • ৬০ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: দুর্নীতির দায়ে অভিযুক্ত, কিন্তু ইউরোপীয় ইউনিয়নের (ইইইউ) সদস্য নয় এমন দেশের ব্যক্তিদের ‘কালো তালিকাভুক্ত’ করার মাধ্যমে শাস্তি দেয়ার কথা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।

আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ইউরোপীয় দেশের জোট প্রস্তাব করেছে যে গুরুতর দুর্নীতি করেছে এমন ব্যক্তি বা প্রতিষ্ঠানের ইউরোপীয় ইউনিয়নে থাকা সম্পদ জব্দ করা ও তাদের এই জোটে নিষিদ্ধ করা হবে। এছাড়াও তারা সদস্য দেশগুলোতে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে আরও নতুন কিছু প্রস্তাব ঘোষণা করেছে।

তবে এ সিদ্ধান্ত বাস্তবায়নে ইইউর ২৭টি দেশের সবগুলোকে এই পরিকল্পনা অনুমোদন করতে হবে।

ইউরোপীয় ইউনিয়নের এই প্রস্তাবগুলো যুক্তরাষ্ট্রের ম্যাগনিটস্কি আইনের অনুরূপ। ওই আইনের আওতায় মার্কিন সরকার দুর্নীতি কিংবা মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত বিদেশি সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়।

ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতিবিষয়ক–প্রধান জোসেফ বোরেল বলেন, ‘আমরা একটি পরিষ্কার বার্তা দিচ্ছি। যারা দুর্নীতির সঙ্গে জড়িত, তাদের জন্য ইউরোপের দরজা বন্ধ। এই দুর্নীতি যেখানেই ঘটুক না কেন।’

কমিশন যেসব ঘটনাকে গুরুতর দুর্নীতি হিসেবে বিবেচনা করছে তার মধ্যে রয়েছে সরকারি কর্মকর্তাদের ঘুষ দেওয়া। এ ছাড়া রয়েছে জনগণের তহবিল তছরুপ করা, বিশেষ করে এমন সব দেশে যারা করের মতো বিষয়ে সহযোগিতা করে না বলে মনে করা হয় অথবা যারা অর্থ পাচার ও জঙ্গি অর্থায়ন বন্ধ করতে ব্যর্থ হয়েছে।

ডেস্ক/ইবিটাইমস/আরএন

জনপ্রিয়

টাঙ্গাইলের নাগরপুরে ভোক্তা অধিকারের অভিযান, জরিমানা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

দুর্নীতির দায়ে অভিযুক্তরা ইউরোপে কালো তালিকাভুক্ত ও নিষিদ্ধ

আপডেটের সময় ০৫:০৩:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ মে ২০২৩