ভিয়েনা ০২:৫২ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন রোমানিয়ার আবাসিক ভবনে রুশ ড্রোন হামলা, আহত ২ ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় যুক্তরাষ্ট্র-ইরানের আরও ৬০ দিনের যুদ্ধবিরতি আগামীকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী অস্ট্রিয়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র ঈদুল আযহা উদযাপিত স্বাধীনতা যুদ্ধের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি : স্পিকার জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী আগামীকাল ঈদুল আজহা দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই: র‌্যাব মহাপরিচালক

ভিয়েনায় অস্ট্রিয়া কুমিল্লা সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:০৯:৪০ অপরাহ্ন, সোমবার, ১৭ এপ্রিল ২০২৩
  • ৭৫ সময় দেখুন

ইফতার ও দোয়া মাহফিলে এই আঞ্চলিক সংগঠনটির সদস্য ও সদস্যা ছাড়াও অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন

ইউরোপ ডেস্কঃ রবিবার (১৬ এপ্রিল) ভিয়েনার ১০ নাম্বার ডিস্ট্রিক্টের বায়তুল মামুর মসজিদে অস্ট্রিয়া কুমিল্লা সমিতির উদ্যোগে এক ইফতার ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি মামুন হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনার দায়িত্ব পালন করেন সাধারণ সম্পাদক কবির আহমেদ।

এখানে উল্লেখ্য যে,২০১৩ সালে প্রতিষ্ঠা লাভের পর থেকে অস্ট্রিয়া কুমিল্লা সমিতি ভিয়েনায় অবস্থিত অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন মসজিদে
নিয়মিত ইফতার ও দোয়ার মাহফিল করে আসছে।

ইফতারের পূর্বে বায়তুল মামুর মসজিদ ১০ এর ইমাম ও খতিব শায়খ মুহিউদ্দিন মাসুম পবিত্র আল কোরআন থেকে তেলাওয়াত করেন। তারপর আমাদের জীবনে রমাদান মাসের গুরুত্ব সম্পর্কে এক সংক্ষিপ্ত আলোচনা করেন। তিনি বলেন, রমাদান মাস আমাদের জন্য পরহেযগারী বৃদ্ধি ছাড়াও আল্লাহর পক্ষ থেকে গুনাহ মাফ করানোর এক সুবর্ণ সুযোগের মাস। পরে দোয়ায় তিনি অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির সমৃদ্ধি ছাড়াও সমগ্র মুসলিম উম্মাহর শান্তির জন্য দোয়া করেন।

অস্ট্রিয়া কুমিল্লা সমিতির এই ইফতার ও দোয়ার মাহফিলে অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির মহিলা সহ প্রায় সাড়ে তিন শতাধিকের ওপরে মুসল্লি উপস্থিত ছিলেন। অতিথিদের মাগরিব নামাজের পর ইফতার ও রাতের খাবারে আপ্যায়ন করা হয়।

কবির আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়

লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভিয়েনায় অস্ট্রিয়া কুমিল্লা সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আপডেটের সময় ০৪:০৯:৪০ অপরাহ্ন, সোমবার, ১৭ এপ্রিল ২০২৩