ভিয়েনা ১২:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী মাভাবিপ্রবিতে সিনিয়রকে মারধরের ঘটনায় শিক্ষার্থীদের সংঘর্ষ ও ভাঙচুর, সহকারী প্রক্টরসহ আহত ১০ ঝিনাইদহে কৃষকের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণ বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত লালমোহনে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ বিশ্বের শ্রেষ্ঠ বাসযোগ্য শহর কোপেনহেগেন,ভিয়েনা দ্বিতীয়,আর ঢাকা ১৭১তম অসাধারণ জয়ে বিশ্বকাপের শেষ আটে আর্জেন্টিনা সংবিধানের পঞ্চদশ সংশোধনী: আপিল বিভাগের রায় কাল বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে ৮ লাখ টাকা খোয়ালেন তরুণী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:১৪:১২ পূর্বাহ্ন, শনিবার, ৮ এপ্রিল ২০২৩
  • ৬৭ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: বাড়িতে বসেই অর্থ উপার্জন করুন। গৃহবধূ, অবসরপ্রাপ্ত কর্মচারী, স্কুল-কলেজের পড়ুয়াদের জন্য বিশেষ সুযোগ। এমন পোস্টার ছড়িয়ে-ছিটিয়ে থাকে দেয়ালজুড়ে। মোবাইলে প্রায়শই মেসেজ ঢোকে এমন প্রলোভন দেখিয়ে। হোয়াট্‌সঅ্যাপে তেমনই একটি মেসেজ দেখে কাজের জন্য আবেদন করে ৮ লাখ টাকা খোয়ালেন এক তরুণী।

ঘটনাটি ঘটেছে ভারতের গুরুগ্রামে। সামান্য পরিশ্রম করেই টাকা উপার্জন করা যাবে হোয়াট্‌সঅ্যাপে এমন মেসেজ দেখেই আবেদন করেছিলেন কর্নাটকের বাসিন্দা সরিতা এস নামের এক তরুণী। কাজের জন্য আবেদন করা মাত্রই তাকে অনুরোধ করা হয় ৫০ টাকার বিনিময়ে ইউটিউবের একটি চ্যানেলের গ্রাহক হতে। উল্টো দিকে থাকা একটি ‘গ্লোবাল মার্কেটিং সংস্থা’-র এইচআরের পরিচয় দেয়া এক ব্যক্তি তাকে জানান, সব প্রক্রিয়া সম্পূর্ণ হলেই তিনি কাজ করতে পারবেন। মেসেজ এবং ফোনে দেয়া তথ্যের ভিত্তিতে ওই তরুণী পর পর দু’টি ইউটিউব চ্যানেল ‘সাবস্ক্রাইব’ করে ফেলেন।

পুলিশ জানিয়েছে, ঘটনার পর লালিয়া নামের এক তরুণী সরিতার টেলিগ্রাম অ্যাকাউন্টের আইডি জানতে চান। তার পর তাকে একটি গ্রুপে যুক্ত করে দেয়া হয়। শেষমেশ তাকে একটি কাজ করতে দেয়া হয় এবং বলা হয় কাজটি শেষ হলেই তার অ্যাকাউন্টে টাকা জমা হবে। কিন্তু এ কাজ করতে গিয়ে উল্টো ৮ লাখ ২০ হাজার টাকা হাতিয়ে নেয়া নয় বলে তরুণীর অভিযোগ।

ওই তরুণীর অভিযোগের ভিত্তিতেই সাইবার ক্রাইম শাখায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

ডেস্ক/ইবিটাইমস/আরএস

জনপ্রিয়

আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে ৮ লাখ টাকা খোয়ালেন তরুণী

আপডেটের সময় ০৭:১৪:১২ পূর্বাহ্ন, শনিবার, ৮ এপ্রিল ২০২৩