ভিয়েনা ০১:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু সংসদ নির্বাচন ও গণভোটের সকল প্রস্তুতি সম্পন্ন: আনোয়ারুল ইসলাম লালমোহন-তজুমুদ্দিনে কাউকে কোন সন্ত্রাসী কর্মকাণ্ড করতে দেয়া হবে না : হাফিজ টাঙ্গাইলে এমন পর্যটনশিল্প গড়ে তুলব, আর চট্টগ্রাম-কক্সবাজার যেতে হবে না : টুকু ঢাকায় স্কুলছাত্রী অপহরণ মামলার আসামি হবিগঞ্জে গ্রেপ্তার কোম্পানীগঞ্জে ডাকাতির সময় অস্ত্রসহ যুবক আটক সফরকালে ইসরাইলের প্রেসিডেন্টকে গ্রেপ্তারের আহ্বান এড়িয়ে গেল অস্ট্রেলিয়া আবুধাবিতে দ্বিতীয় দিনের বৈঠকে ইউক্রেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্র এরদোয়ান-সিসি বৈঠক, অংশীদারত্ব চুক্তিতে স্বাক্ষর উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত

ভিয়েনায় অস্ট্রিয়া বিএনপির ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৫১:০৩ অপরাহ্ন, সোমবার, ৩ এপ্রিল ২০২৩
  • ৪৭ সময় দেখুন

কবির আহমেদ, ভিয়েনা: অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি এর অস্ট্রিয়া শাখার উদ্যোগে ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ এপ্রিল) ভিয়েনার ২০ নাম্বার ডিস্ট্রিক্টের বায়তুল মামুর মসজিদে অস্ট্রিয়া বিএনপির ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়ার মাহফিলে বাংলাদেশসহ  মুসলিম বিশ্বের উম্মাহ এবং শান্তি কামনা এবং বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, তারেক রহমান এবং মরহুম আরাফাত রহমান কোকোর জন্য দোয়া করা হয়।

অনুষ্ঠানে ইসলামিক আলোচনা ও দোয়া পরিচালনা করেন বায়তুল মামুর মসজিদ এর ইমাম ও খতিব শায়খ মুমিনুল ইসলাম। সংক্ষিপ্ত বক্তব্যে পবিত্র রমজান মাস ও রোজার গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন তিনি। এছাড়া অস্ট্রিয়ায় বিএনপির নেতা-কর্মী ও সমর্থক যারা ইন্তেকাল করেছেন তাদের জন্য বিশেষ দোয়া করা হয় অনুষ্ঠানে।

এসময় অস্ট্রিয়া বিএনপি’র নেতা মাসুদুর রহমান মাসুদ ইফতার ও দোয়ার মাহফিলে অংশগ্রহণকারীদের দলের পক্ষ থেকে ধন্যবাদ জানান।

কবির আহমেদ/ইবিটাইমস/আরএন

জনপ্রিয়

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভিয়েনায় অস্ট্রিয়া বিএনপির ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত

আপডেটের সময় ০৫:৫১:০৩ অপরাহ্ন, সোমবার, ৩ এপ্রিল ২০২৩