ভিয়েনা ০৫:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল নিয়ে প্রশ্ন তুললেন শিশির মনির সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী মাদারীপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ২০ যাত্রী আহত রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে ১জন নিহত যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি ইরান ইরানে হামলা বাতিল, শিগগিরই শান্তিচুক্তির সম্ভাবনা: ট্রাম্প মাধ্যমিক ও উচ্চ শিক্ষায় ৫৭ হাজার ৩০১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব হবিগঞ্জে সমন্বয়ক মাহাদীর ওপর হামলা, জেলা শহরে উত্তেজনা গুরুদাসপুরে সড়ক সংস্কারে নিম্নমানের উপকরণ ব্যবহার ইরান থেকে ছোড়া ২০টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে জর্ডান

ট্রাম্পকে হাতকড়া পরানো হবে না: আইনজীবী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:৫৯:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১ এপ্রিল ২০২৩
  • ১০৫ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: ফৌজদারি অপরাধের মামলায় অভিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আদালতের শুনানির সময় হাতকড়া পরানো হবে না। ট্রাম্পের আইনজীবী জো টাকোপিনা বিষয়টি সংবাদমাধ্যমকে জানিয়েছেন।

তিনি বলেন, সাধারণ সেইসব সন্দেহভাজনদের হাতে হাতকড়া পরানো হয়, যাদের পালিয়ে যাওয়ার বা নিরাপত্তা ঝুঁকি থাকে। ট্রাম্পের ক্ষেত্রে তা নেই।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, আগামী মঙ্গলবার (৪ এপ্রিল) স্থানীয় সময় ২টা ১৫ মিনিটে আদালতে এ মামলায় শুনানি অনুষ্ঠিত হতে পারে। এর আগেই ট্রাম্প ব্যক্তিগত প্লেনে চড়ে ফ্লোরিডা থেকে নিউইয়র্কে পৌঁছাবেন, এরপর সেখানকার আদালতে আত্মসমর্পণ করবেন বলে আশা করা হচ্ছে।

আইনজীবী জো টাকোপিনা বলেন, সম্ভবত মঙ্গলবার ট্রাম্প আদালতে উপস্থিত হতে পারেন। তবে কোনো কিছুই নিশ্চিত নয়; প্রসিকিউটররা এ ঘটনা থেকে সর্বোচ্চ প্রচারণা পাওয়ার চেষ্টা করবেন। আর প্রেসিডেন্টের হাতে হাতকড়া পরানো হবে না।

ট্রাম্পের শুনানি ও আত্মসমর্পণকে কেন্দ্র করে নিউইয়র্ক সিটি আদালতের চারপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেখানে একযোগে কাজ করছে এফবিআই, এনওয়াইপিডি, সিক্রেট সার্ভিস এবং নিউইয়র্ক সিটি কর্তৃপক্ষ।

অনেকেই ধারণা করছেন, ট্রাম্প আদালতে পৌঁছানোর সময় পুরো এলাকা লকডাউন করে দেওয়া হতে পারে। যুক্তরাষ্ট্রের ম্যানহাটনের গ্র্যান্ড জুরি পর্নো তারকা স্টরমি ড্যানিয়েলসকে তার মুখ বন্ধ করতে এক লাখ ৩০ হাজার মার্কিন ডলার ঘুষ দেওয়ার মামলায় অভিযোগ গঠন করে। তবে ট্রাম্পের বিরুদ্ধে কী কী অভিযোগ আনা হয়েছে তা এখনো প্রকাশ করা হয়নি।

ডেস্ক/ইবিটাইমস/আরএস

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল নিয়ে প্রশ্ন তুললেন শিশির মনির

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ট্রাম্পকে হাতকড়া পরানো হবে না: আইনজীবী

আপডেটের সময় ০৮:৫৯:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১ এপ্রিল ২০২৩