ভিয়েনা ০৩:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন রোমানিয়ার আবাসিক ভবনে রুশ ড্রোন হামলা, আহত ২ ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় যুক্তরাষ্ট্র-ইরানের আরও ৬০ দিনের যুদ্ধবিরতি আগামীকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী অস্ট্রিয়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র ঈদুল আযহা উদযাপিত স্বাধীনতা যুদ্ধের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি : স্পিকার জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী আগামীকাল ঈদুল আজহা দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই: র‌্যাব মহাপরিচালক

অস্ট্রিয়ান জাতীয় সংসদে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ভিডিও বক্তব্য

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:১৬:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩
  • ৯১ সময় দেখুন

কবির আহমেদ, ভিয়েনা: ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার দেশকে সাহায্য করার জন্য অস্ট্রিয়াকে ধন্যবাদ জানিয়েছেন। বৃহস্পতিবার (৩১ মার্চ) অস্ট্রিয়ার জাতীয় পার্লামেন্ট বা কাউন্সিলে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি কিয়েভ থেকে এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রায় ২০ মিনিট বক্তব্য রাখেন। বক্তব্যে তিনি তার দেশকে সাহায্য করার জন্য অস্ট্রিয়াকে ধন্যবাদ জানিয়েছেন।

জাতীয় সংসদের পূর্ণাঙ্গ হলে ভিডিওর মাধ্যমে সরাসরি সম্প্রচারিত এই বক্তৃতায়, জেলেনস্কি জোর দিয়েছিলেন যে “মন্দের প্রতি নৈতিকভাবে নিরপেক্ষ না হওয়া” গুরুত্বপূর্ণ। উল্লেখ্য যে,অস্ট্রিয়া ইউক্রেনকে সর্বাত্মক সহযোগিতা করায় রাশিয়া অস্ট্রিয়ার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে।

জেলেনস্কি তার বক্তব্যে বলেন, আজ ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার আগ্রাসনের ৪০০ তম দিন। এটি একটি “মানুষের বিরুদ্ধে সম্পূর্ণ যুদ্ধ”। এই যুদ্ধে প্রতিদিন আমাদের দেশের মানুষ প্রাণ হারাচ্ছে। তিনি আরও বলেন রাশিয়া ইউক্রেনের প্রায় ১৭৪,০০০ বর্গ কিলোমিটার ভূখন্ড দখল করেছে, যা প্রায় অস্ট্রিয়ার দ্বিগুণের সমান এলাকা। তিনি অস্ট্রিয়ার সংসদ সদস্যদের ইউক্রেন ভ্রমণ করে তা স্বচক্ষে দেখার জন্য আমন্ত্রণ জানান।

এর আগে অস্ট্রিয়ান জাতীয় সংসদ বা কাউন্সিলের প্রেসিডেন্ট ভলফগ্যাং সোবোটকা (ÖVP) ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে অস্ট্রিয়ার পার্লামেন্টে স্বাগত জানান। তবে তার স্বাগত জানানোর পর,অস্ট্রিয়ার জাতীয় সংসদের বিরোধী রক্ষণশীল ফ্রিডম পার্টি অস্ট্রিয়ার (FPÖ) সাংসদরাই একমাত্র ছিলেন যারা হাততালি দেননি। পরিবর্তে, জেলেনস্কির বক্তৃতার শুরুতে তারা প্রতিবাদ স্বরূপ বিভিন্ন প্লাকার্ড টেবিলে রাখেন ও ওয়াকআউট করে বেড়িয়ে যান।

ডেস্ক/ইবিটাইমস/আরএস

জনপ্রিয়

লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

অস্ট্রিয়ান জাতীয় সংসদে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ভিডিও বক্তব্য

আপডেটের সময় ০৬:১৬:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩