ভিয়েনা ০৫:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইলের নাগরপুরে ভোক্তা অধিকারের অভিযান, জরিমানা মাভাবিপ্রবিতে নেক্সটজেন গ্লোবাল ইকো-লিডারশীপ সামিট অনুষ্ঠিত টাঙ্গাইলে রেড ক্রিসেন্ট দিবস পালিত, সাধারণ সভা ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত লালমোহনে নারিকেল পাড়া নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১, আটক ৪ মাইলস্টোন ট্র্যাজেডি: ড. ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন পুলিশে শৃঙ্খলা ফেরায় সেনাবাহিনী প্রত্যাহার করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী শিক্ষার্থীদের মাঝে ব্যাগ, পোশাক ও ফুটওয়্যার সামগ্রী বিতরণ করা হবে : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ বায়ার্নকে বিদায় করে টানা দ্বিতীয়বার ফাইনালে পিএসজি লালমোহনে উপজেলা পর্যায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত

রাশিয়া সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ করছে ফিনল্যান্ড

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:৩৪:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ মার্চ ২০২৩
  • ৪৭ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: ফিনল্যান্ড নিরাপত্তা জোরদার করতে রাশিয়ার সাথে সীমান্তে ২০০ কিলোমিটার বেড়া নির্মাণ শুরু করেছে। দেশটির বর্ডার গার্ড জানিয়েছে, এটি ৩ মিটার উঁচু হবে যার উপরে কাঁটাতারের বেড়া থাকবে।

ফিনল্যান্ড ও রাশিয়ার মধ্যে ইউরোপীয় ইউনিয়নের দীর্ঘতম সীমান্ত রয়েছে যার দৈর্ঘ্য ১৩৪০ কিলোমিটার (৮৩২ মাইল)। বর্তমানে ফিনল্যান্ডের সীমান্ত প্রাথমিকভাবে হালকা কাঠের বেড়া দ্বারা সুরক্ষিত। ইউক্রেনে যুদ্ধের কারণে বাধ্যতামূলকভাবে সেনাবাহিনীতে নাম লেখানোর কাজ থেকে পালাতে চাওয়া রাশিয়ানদের ফিনল্যান্ডে প্রবেশ ঠেকাতে বেড়া নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে দেশটি।

ফিনল্যান্ডের বন বিভাগের ছাড়পত্র পাওয়ার পর ইমাত্রা সীমান্ত ক্রসিংয়ের বেড়ার কাজ মঙ্গলবার শুরু হয়েছে। পুরোদমে রাস্তা নির্মাণ ও বেড়া স্থাপনের কাজ এমাসেই শুরু করার পরিকল্পনা রয়েছে। বেড়ার কিছু অংশে থাকবে নাইট ভিশন ক্যামেরা ও লাউডস্পিকার, তাছাড়া থাকবে শক্তিশালী আলোর ব্যবস্থা।

ফিনল্যান্ডের বর্ডার গার্ড জানিয়েছে, ইমাত্রা সীমান্তে ৩ কিলোমিটারের একটি পাইলট প্রকল্প জুনের শেষের দিকে শেষ হবে বলে আশা করা হচ্ছে। শক্ত বেড়া নির্মাণের অনুমতি দেওয়ার জন্য গত বছরের জুলাই মাসে ফিনল্যান্ড বর্ডার গার্ড আইনে নতুন সংশোধনী পাস করেছে। এখনকার কাঠের বেড়া মূলত গবাদিপশু যাতে সীমান্ত অতিক্রম করতে না পারে তার জন্য করা।

ইউক্রেনে রাশিয়ার পূর্ণ মাত্রায় আগ্রাসনের পর থেকে ফিনল্যান্ড তার পূর্ব সীমান্ত শক্তিশালী করার চেষ্টা করছে। গত বছরের সেপ্টেম্বরে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুদ্ধে যোগ দেওয়ার জন্য বাধ্যতামূলকভাবে নাম লেখাতে নির্দেশ দেওয়ার পর বিপুল সংখ্যক রুশ  নাগরিক ফিনল্যান্ডে পালিয়ে যেতে শুরু করে।

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর ফিনল্যান্ড ও সুইডেন দুটি দেশই যত তাড়াতাড়ি সম্ভব ন্যাটোতে যোগ দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

ডেস্ক/ইবিটাইমস/আরএস

জনপ্রিয়

টাঙ্গাইলের নাগরপুরে ভোক্তা অধিকারের অভিযান, জরিমানা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

রাশিয়া সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ করছে ফিনল্যান্ড

আপডেটের সময় ০৪:৩৪:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ মার্চ ২০২৩