ভিয়েনা ০৩:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল নিয়ে প্রশ্ন তুললেন শিশির মনির সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী মাদারীপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ২০ যাত্রী আহত রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে ১জন নিহত যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি ইরান ইরানে হামলা বাতিল, শিগগিরই শান্তিচুক্তির সম্ভাবনা: ট্রাম্প মাধ্যমিক ও উচ্চ শিক্ষায় ৫৭ হাজার ৩০১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব হবিগঞ্জে সমন্বয়ক মাহাদীর ওপর হামলা, জেলা শহরে উত্তেজনা গুরুদাসপুরে সড়ক সংস্কারে নিম্নমানের উপকরণ ব্যবহার ইরান থেকে ছোড়া ২০টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে জর্ডান

দক্ষিণ আফ্রিকায় ১৯ বাংলাদেশি উদ্ধার, গ্রেপ্তার ১

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৫৪:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৩
  • ৭১ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: দক্ষিণ আফ্রিকার এমপুমালাঙ্গা প্রদেশের এমবোম্বেলা শহরের উপকণ্ঠে কামাগুতে একটি বাড়িতে বন্দি অবস্থায় থাকা ১৯ বাংলাদেশি নাগরিককে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) এ ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম এসএবিসি নিউজ।

সংবাদমাধ্যমটি জানায়, ওই বাড়িতে নিজেদের ইচ্ছার বিরুদ্ধে এসব বাংলাদেশিকে আটকে রাখা হয়েছিল। তাদেরকে দেশটিতে পাচার করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

প্রাদেশিক পুলিশের মুখপাত্র সেলভি মোহলালা বলেন, ৫৫ বছর বয়সী এক ব্যক্তিকে মানবপাচারের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে মানবপাচারের মামলা হবে। এই পুলিশ কর্মকর্তা বলেন, ‘আমরা এক বাংলাদেশিকে গ্রেপ্তার করেছি এবং তার বিরুদ্ধে মানবপাচারের অভিযোগ আনা হচ্ছে। উদ্ধারকৃত বাংলাদেশিরা জানান, তাদের কয়েকজনকে মিডেলবার্গ এবং বাকিদের জোহানেসবার্গে পাঠানোর কথা বলা হয়েছিল। আমাদের তদন্ত এখানেই শেষ নয়, আমরা স্বরাষ্ট্র দপ্তরের সঙ্গে যোগাযোগ রেখে কাজ চালিয়ে যাব। আশা করি—এই চক্রের হোতাদের আমরা খুঁজে বের করতে পারব।’

এসএবিসি নিউজ জানায়, ছোট ওই বাড়িটির সঙ্গে বাইরে থেকে কোনো যোগাযোগ ছিল না। সেখানে বন্দি করে রাখা ব্যক্তিদের পাসপোর্ট এবং মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়েছিল। প্রদেশটিতে মানবপাচারকারী চক্র কাজ করছে বলে মনে করছে পুলিশ।

উদ্ধারকৃত বাংলাদেশিদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করা হবে এবং তাদের দেশে ফেরত পাঠানো হতে পারে।

ডেস্ক/ইবিটাইমস/আরএস

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল নিয়ে প্রশ্ন তুললেন শিশির মনির

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

দক্ষিণ আফ্রিকায় ১৯ বাংলাদেশি উদ্ধার, গ্রেপ্তার ১

আপডেটের সময় ০৬:৫৪:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৩