ভিয়েনা ০৮:০০ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতীয় দল থেকে বাদ কুলদীপ যাদব শিশু অধিকার ও পুলিশের ক্ষমতা বাড়ানোর আইন নিয়ে উত্তাল ফ্রান্স, রাজপথে বিক্ষোভ আইনি প্রক্রিয়াতেই বাংলাদেশে ফিরতে হবে শেখ হাসিনাকে: আইনমন্ত্রী লালমোহনে যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে জখমের অভিযোগ ঝিনাইদহে শিক্ষার্থীদের সৃজনশীলতায় জীবন্ত ইসলামের ইতিহাস ও ঐতিহ্য ঝিনাইদহে জাতীয় শিক্ষক ফোরামের জেলা সম্মেলন, ৭ দফা দাবি চীনে ঐতিহাসিক বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিনপিং

দু’দিনের সফরে ঢাকায় আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:৪৫:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৩
  • ১০১ সময় দেখুন

ঢাকা প্রতিনিধি: আর্জেন্টিনার পররাষ্ট্র, আন্তর্জাতিক বাণিজ্য ও উপাসনামন্ত্রী সান্তিয়াগো কাফিয়ারো দু’দিনের সফরে সোমবার (২৭ ফেব্রুয়ারি) ঢাকায় এসেছেন। সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

বাণিজ্য ও নাগরিকদের যোগাযোগ বৃদ্ধির লক্ষ্যে চার দশকেরও বেশি সময় পর ঢাকায় চালু হচ্ছে আর্জেন্টিনার দূতাবাস।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেল ৪টায় রাজধানীর বনানীতে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমকে সঙ্গে নিয়ে এ দূতাবাস উদ্বোধন করবেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো।এছাড়া সন্ধ্যা ৬টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন সান্তিয়াগো ক্যাফিয়েরো।

আর্জেন্টিনার মন্ত্রীর এই সফরে কূটনৈতিক ও সরকারি পাসপোর্টে ভিসা অব্যাহতি, ফুটবলে সহযোগিতা, দুই দেশের কূটনৈতিক প্রশিক্ষণ একাডেমি ও কৃষি খাতে সহযোগিতার বিষয়ে সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বাণিজ্যমন্ত্রী এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতির সঙ্গেও সাক্ষাতের কথা রয়েছে সান্তিয়াগো ক্যাফিয়েরোর।

১৯৭২ সালে আর্জেন্টিনার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে বাংলাদেশ। এরপর ঢাকায় দেশটির দূতাবাস খোলা হলেও, ১৯৭৮ সালে তা বন্ধ হয়ে যায়। তবে কাতার বিশ্বকাপ ফুটবলের সময় আর্জেন্টিনা দলকে নিয়ে বাংলাদেশের মানুষের উন্মাদনা লাতিন আমেরিকার দেশটির নজর কাড়ে।

গত বছরের ডিসেম্বরে আর্জেন্টিনার বিশ্বকাপ ফুটবল শিরোপা জয়ের পর অভিনন্দন জানিয়ে দেশটির প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজকে চিঠি পাঠান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে চিঠি দেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো।

ঢাকা/ইবিটাইমস/আরএস

জনপ্রিয়

টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

দু’দিনের সফরে ঢাকায় আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী

আপডেটের সময় ০৪:৪৫:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৩