ভিয়েনা ০৯:০৬ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন রোমানিয়ার আবাসিক ভবনে রুশ ড্রোন হামলা, আহত ২ ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় যুক্তরাষ্ট্র-ইরানের আরও ৬০ দিনের যুদ্ধবিরতি আগামীকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী অস্ট্রিয়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র ঈদুল আযহা উদযাপিত স্বাধীনতা যুদ্ধের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি : স্পিকার জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী আগামীকাল ঈদুল আজহা দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই: র‌্যাব মহাপরিচালক

জার্মানিতে ট্রেনে ছুরি হামলায় নিহত ২

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৩৩:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২৮ জানুয়ারী ২০২৩
  • ৯৫ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: জার্মানিতে ট্রেনে ছুরি হামলার ঘটনায় দুইজন নিহত হয়েছে। ডেনমার্ক সীমান্তের কাছে শ্লেসউইগ হলস্টাইনে এ ঘটনা ঘটে।

রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী সংবাদ সংস্থা ডিপিএ-কে বলেন, ছুরিকাঘাতের ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে এবং পাঁচজন আহত হয়েছেন। অন্যদিকে, ফেডারেল পুলিশের মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে বলেন, ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।

পুলিশ জানায়, অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্ত ট্রেনের ভিতরে সহযাত্রীদের লক্ষ্য করে ছুরি চালাতে থাকে। বুধবার স্থানীয় সময় বিকেল ৩টার সময় এ ঘটনা ঘটে। ট্রেন থেকে একাধিক যাত্রী সাহায্যের জন্য পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। স্টেশনে ট্রেন থামামাত্র অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। স্টেশনটি বন্ধ করে দেওয়া হয়। সেখানে জরুরি পরিষেবা যাতে ঠিকভাবে কাজ করতে পারে, সেজন্যই এই সিদ্ধান্ত।

পুলিশ জানায়, অভিযুক্তের বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে। প্রাথমিকভাবে খোঁজ নিয়ে দেখা গেছে, তার নাম কোনো চরমপন্থীদের তালিকায় নেই।

ডেস্ক/ইবিটাইমস/আরএস

জনপ্রিয়

লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

জার্মানিতে ট্রেনে ছুরি হামলায় নিহত ২

আপডেটের সময় ০৬:৩৩:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২৮ জানুয়ারী ২০২৩