ভিয়েনা ০৯:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতীয় দল থেকে বাদ কুলদীপ যাদব শিশু অধিকার ও পুলিশের ক্ষমতা বাড়ানোর আইন নিয়ে উত্তাল ফ্রান্স, রাজপথে বিক্ষোভ আইনি প্রক্রিয়াতেই বাংলাদেশে ফিরতে হবে শেখ হাসিনাকে: আইনমন্ত্রী লালমোহনে যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে জখমের অভিযোগ ঝিনাইদহে শিক্ষার্থীদের সৃজনশীলতায় জীবন্ত ইসলামের ইতিহাস ও ঐতিহ্য ঝিনাইদহে জাতীয় শিক্ষক ফোরামের জেলা সম্মেলন, ৭ দফা দাবি চীনে ঐতিহাসিক বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিনপিং

এফএ কাপে ম্যানসিটির কাছে হেরে বিদায় আর্সেনালের

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:২১:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২৮ জানুয়ারী ২০২৩
  • ১৪৮ সময় দেখুন

স্পোর্টস ডেস্ক: প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটি থেকে ৫ পয়েন্টের লিড নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে আর্সেনাল। তবে এফএ কাপের চতুর্থ রাউন্ডের দেখায় ১-০ গোলে হেরে গেল গানাররা। ম্যাচের একমাত্র গোলটি করেন সিটির ডিফেন্ডার নেথান আকে।

ম্যাচের প্রথম হাফে গোলশূন্য থাকার পর, দ্বিতীয় হাফের ১৯তম মিনিটে গোলটি করেন আকে।

ম্যাচের ৬৪ মিনিটে ডি-বক্সের ভেতর বল নিয়ে ঘোরাঘুরি করতে থাকে ম্যানসিটির খেলোয়াড়রা। হঠাৎ জ্যাক গ্রিলিশের পাস পেয়ে নিখুঁত ফিনিশিংয়ে বল জালে জড়ান এই ডিফেন্ডার।

এরপর দুই দলই বেশকিছু আক্রমণের পসরা সাজিয়েছিলও। তবে গোলরক্ষকদের দৃঢ়টায় কোনো দলই গোল হজম করেনি আর। ফলে এই এক গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে সিটিজেনরা। আর এই হারে এফএ কাপ থেকে বিদায় নিশ্চিত হয়ে গেল আর্সেনালের।

আকের গোলটি ছিল প্রশংসা করার মতোই। তাই ম্যাচ শেষে কোচ তাকে প্রশংসায় ভাসায়। ম্যাচ শেষে পেপ গার্দিওলা বলেন, ‘আকের কী একটা মৌসুমই না যাচ্ছে। সে ব্যতিক্রমী এক ব্যক্তি।’

ডেস্ক/ইবিটাইমস/আরএস

জনপ্রিয়

টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

এফএ কাপে ম্যানসিটির কাছে হেরে বিদায় আর্সেনালের

আপডেটের সময় ০৬:২১:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২৮ জানুয়ারী ২০২৩