ভিয়েনা ০৭:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
দেশের সব আবর্জনা দূর করতে চাই: শফিকুর রহমান জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা সৌদি আরবে চাঁদ দেখা গেছে, আগামীকাল থেকে মধ্যপ্রাচ্যে রমজান শুরু পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লার সৌজন্য সাক্ষাৎ নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন বিদায়ী প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান, ৪৯ সদস্যের মন্ত্রিসভা গঠন আগামীকাল মঙ্গলবার সন্ধ্যায় সৌদির আকাশে চাঁদ দেখা গেলে বুধবার থেকে রোজা রাজনৈতিক প্রতিহিংসায় হত্যা মামলায় ফাঁসানোর চেষ্টা পাকিস্তান নির্ভরতা কাটাতে গিয়ে আফগান ওষুধ বাজারে অস্থিরতা

বাংলাদেশে করোনা ভ্যাকসিন দেয়া শুরু, সবাইকে ভ্যাকসিন দেয়া হবে: প্রধামন্ত্রী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৩৬:১৬ অপরাহ্ন, বুধবার, ২৭ জানুয়ারী ২০২১
  • ১০০ সময় দেখুন

ঢাকা: কুর্মিটোলা হাসপাতালের সেবিকা রুনু ভেরোনিকা কস্তাকে টিকা দেয়ার মধ্য দিয়ে বাংলাদেশে শুরু হয়েছে ভ্যাকসিন প্রদান কার্যক্রম।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার ভার্চুয়াল মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন। পর্যায়ক্রমে সারা দেশে এই টিকাদান কর্মসূচী বাস্তবায়ন হবে বলে জানান প্রধানমন্ত্রী। এই টিকা কার্যক্রমের মাধ্যমে দেশ করোনা থেকে মুক্তি পাবে বলেও আশাবাদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার। একইসঙ্গে সমালোচকদেরও টিকা নেয়ার আহবান জানান তিনি।

বুধবার রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে উদ্বোধন করা হয় বহুল আকাঙ্খিত করোনার টিকা দান কর্মসূচি। গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে করোনার প্রথম টিকা নেন কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়ার সেবিকা (নার্স) রুনু ভেরোনিকা কস্তা।

এরপর একজন চিকিৎসক, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা, একজন পুলিশ সদস্য ও সেনাবাহিনীর একজন কর্মকর্তা টিকা গ্রহন করেন।

অনুষ্ঠানে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, করোনা দূর্যোগ মোকাবেলার পাশাপাশি ভ্যাকসিন পেতেও প্রথম থেকেই উদ্যোগী ছিল সরকার। যার ফলে  অক্সফোডের ভ্যাকসিন পেতে সেরাম  ইনস্টিটিউটের সাথে ত্রিপক্ষীয় চুক্তি আর টিকা প্রাপ্তির এই সফলতা। প্রধানমন্ত্রী বলেন, এর মাধ্যমে আবারো প্রমাণিত হলো আওয়ামী লীগ সরকার জনগণের কল্যাণে কাজ করে।

টিকার সমালোচকদের প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, মানুষকে সাহায্য না করে, ভয় ভীতি দেখিয়ে নেতিবাচক প্রভাব তৈরী করাই এদের কাজ। সমালোচনা আছে বলেই সরকার ভুল-ত্রুটি শুধরে নরিতে পারে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তাদেরও আহবান জানান টিকা নেয়ার।

সারা দেশে টিকা দান কর্মসূচীর সফল বাস্তবায়নে সবার সহযোগীতার প্রয়োজন বলেও জানান প্রধানমন্ত্রী।

ঢাকা/ইউবি টাইমস

Tag :
জনপ্রিয়

দেশের সব আবর্জনা দূর করতে চাই: শফিকুর রহমান

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বাংলাদেশে করোনা ভ্যাকসিন দেয়া শুরু, সবাইকে ভ্যাকসিন দেয়া হবে: প্রধামন্ত্রী

আপডেটের সময় ০৬:৩৬:১৬ অপরাহ্ন, বুধবার, ২৭ জানুয়ারী ২০২১