ভিয়েনা ০৫:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতীয় দল থেকে বাদ কুলদীপ যাদব শিশু অধিকার ও পুলিশের ক্ষমতা বাড়ানোর আইন নিয়ে উত্তাল ফ্রান্স, রাজপথে বিক্ষোভ আইনি প্রক্রিয়াতেই বাংলাদেশে ফিরতে হবে শেখ হাসিনাকে: আইনমন্ত্রী লালমোহনে যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে জখমের অভিযোগ ঝিনাইদহে শিক্ষার্থীদের সৃজনশীলতায় জীবন্ত ইসলামের ইতিহাস ও ঐতিহ্য ঝিনাইদহে জাতীয় শিক্ষক ফোরামের জেলা সম্মেলন, ৭ দফা দাবি চীনে ঐতিহাসিক বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিনপিং

লস অ্যাঞ্জেলেসে বন্দুক হামলা, নিহতের সংখ্যা বেড়ে ১১

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:২২:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ জানুয়ারী ২০২৩
  • ১৫৭ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের মন্টেয়ারি পার্কের একটি নাইট ক্লাবে বন্দুকধারীর গুলিতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ জনে। এই হত্যাকাণ্ডের কারণ খুঁজে পেতে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ। ঘটনাস্থল থেকে ৪২টি গুলি খোসা উদ্ধার করেছে পুলিশ।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গত শনিবার (২১ জানুয়ারি) রাতে চীনা চান্দ্র নববর্ষের উৎসবে মেতেছিল মন্টেয়ারি পার্ক এলাকার চীনা এবং অন্যান্য জনগোষ্ঠী। সেই উৎসবে এক বন্দুকধারীর গুলিতে প্রাণ হারান ১০ জন। পুলিশ এরই মধ্যে বন্দুকধারীকে শনাক্ত করেছে। হূ চ্যান ট্র্যান (৭২) নামে মূল সন্দেহভাজন ওই ব্যক্তি আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ।

হূ চ্যান ট্র্যানকে শনাক্ত করেন লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফ রবার্ট লুনা। তিনি বলেন, তদন্তকারীরা নিশ্চিত করেছেন যে, সাদা ভ্যানের ভেতরে যে ব্যক্তির মরদেহ পাওয়া গেছে তিনিই মন্টেয়ারি পার্কের নাইটক্লাবের বলরুমে গণহারে গুলি চালানো ব্যক্তি। ওই ব্যক্তি নিজেই নিজেকে গুলি করেছেন।

ডেস্ক/ইবিটাইমস/আরএস

জনপ্রিয়

টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লস অ্যাঞ্জেলেসে বন্দুক হামলা, নিহতের সংখ্যা বেড়ে ১১

আপডেটের সময় ০৪:২২:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ জানুয়ারী ২০২৩