ভিয়েনা ০৯:০৬ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন রোমানিয়ার আবাসিক ভবনে রুশ ড্রোন হামলা, আহত ২ ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় যুক্তরাষ্ট্র-ইরানের আরও ৬০ দিনের যুদ্ধবিরতি আগামীকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী অস্ট্রিয়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র ঈদুল আযহা উদযাপিত স্বাধীনতা যুদ্ধের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি : স্পিকার জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী আগামীকাল ঈদুল আজহা দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই: র‌্যাব মহাপরিচালক

এস্তোনিয়ার রাষ্ট্রদূতকে বহিষ্কার করল রাশিয়া

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:০৯:২১ অপরাহ্ন, সোমবার, ২৩ জানুয়ারী ২০২৩
  • ৯৪ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্যরাষ্ট্র এস্তোনিয়ার রাষ্ট্রদূত মার্গুস লেইদ্রেকে আগামী ৭ ফেব্রুয়ারির মধ্যে মস্কো ত্যাগের নির্দেশ দিয়েছে রাশিয়া। সেই সঙ্গে এস্তোনিয়ার রাজধানী তাল্লিনে নিজেদের দূতাবাসও বন্ধ করে দিয়েছে রুশ সরকার।

সোমবার (২৩ জানুয়ারি) রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়, ‘বিশ্বে যেসব দেশ রাশিয়ার বিরুদ্ধে ভীতি ছড়াচ্ছে এবং যারা দেশের বিরুদ্ধে  প্রতিকূল মনোভাব উসকে দিচ্ছে এস্তোনিয়া তাদের মধ্যে অন্যতম। পরিস্থিতি এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে, রাশিয়ার বিরুদ্ধে মনগড়া ভীতি ছড়ানোকে তাল্লিন তার রাষ্ট্রীয় নীতির অন্তর্ভুক্ত করে ফেলেছে। তাই আমরাও এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছি।’

সোমবার (২৩ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া ঝাখারোভা বলেন, ‘এটা সবাই জানে যে, যেসব দেশ রাশিয়ার প্রতি সবচেয়ে নিষ্ঠুর মনোভাব পোষণ করে, এস্তোনিয়া তাদের মধ্যে অন্যতম।’

উল্লেখ্য, ইউক্রেনে যুদ্ধ শুরুর পর এই প্রথম ইইউ’র কোনো রাষ্ট্রের বিরুদ্ধে এই পদক্ষেপ নিল রাশিয়া।

ডেস্ক/ইবিটাইমস/আরএস

Tag :
জনপ্রিয়

লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

এস্তোনিয়ার রাষ্ট্রদূতকে বহিষ্কার করল রাশিয়া

আপডেটের সময় ০৭:০৯:২১ অপরাহ্ন, সোমবার, ২৩ জানুয়ারী ২০২৩