ভিয়েনা ১০:০৫ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতীয় দল থেকে বাদ কুলদীপ যাদব শিশু অধিকার ও পুলিশের ক্ষমতা বাড়ানোর আইন নিয়ে উত্তাল ফ্রান্স, রাজপথে বিক্ষোভ আইনি প্রক্রিয়াতেই বাংলাদেশে ফিরতে হবে শেখ হাসিনাকে: আইনমন্ত্রী লালমোহনে যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে জখমের অভিযোগ ঝিনাইদহে শিক্ষার্থীদের সৃজনশীলতায় জীবন্ত ইসলামের ইতিহাস ও ঐতিহ্য ঝিনাইদহে জাতীয় শিক্ষক ফোরামের জেলা সম্মেলন, ৭ দফা দাবি চীনে ঐতিহাসিক বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিনপিং

শীতকালিন ক্রীড়া প্রতিযোগিতায় ক্রিকেট ও ভলিবলে জেলায় চ্যাম্পিয়ন লালমোহন উপজেলা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:১৮:১৩ অপরাহ্ন, সোমবার, ২৩ জানুয়ারী ২০২৩
  • ১৪৯ সময় দেখুন

লালমোহন (ভোলা) প্রতিনিধি: শীতকালীন স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়া প্রতিযোগিতায় ক্রিকেট ও ভলিবল ছেলেদের খেলায় জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে লালমোহন উপজেলা।

রোববার ক্রিকেটে ভোলার রতনপুর মাধ্যমিক বিদ্যালয়কে হারিয়ে লালমোহন উপজেলার আশ্রাফনগর মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। এছাড়া ভোলার চর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়কে হারিয়ে ভলিবলেও চ্যাম্পিয়ন হয় লালমোহন উপজেলার আশ্রাফনগর মাধ্যমিক বিদ্যালয়। এই বিদ্যালয়ের চ্যাম্পিয়ন দুই দল পরবর্তীতে বরিশাল বিভাগীয় পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করবে।

অন্যদিকে মেয়েদের ক্রিকেট খেলায় ভোলা সরকারি স্কুলের সাথে প্রতিযোগিতা করে রানার্স আপ হয় আশ্রাফনগর মাধ্যমিক বিদ্যালয়।  একক ও দ্বৈত ব্যাডমিন্টন প্রতিযোগিতায় রানার্স আপ হয় লালমোহন হা-মীম রেসি: স্কুল এন্ড কলেজ। একক ছেলেদের ব্যাডমিন্টন প্রতিযোগিতায় রানার্স আপ হয় লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়। দ্বৈত ছেলেদের ব্যাডমিন্টন প্রতিযোগিতায় রানার্স আপ হয় লালমোহন গজারিয়া মাধ্যমিক বিদ্যালয়।

রোববার ভোলার গজনবী স্টেডিয়াম মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জেলা মাধ্যমিক শিক্ষা অফিস খেলার আয়োজন করে।

জাহিদুল ইসলাম দুলাল /ইবিটাইমস 

জনপ্রিয়

টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

শীতকালিন ক্রীড়া প্রতিযোগিতায় ক্রিকেট ও ভলিবলে জেলায় চ্যাম্পিয়ন লালমোহন উপজেলা

আপডেটের সময় ০২:১৮:১৩ অপরাহ্ন, সোমবার, ২৩ জানুয়ারী ২০২৩